Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

নভেম্বরেই বাজারে আসছে নতুন অ্যাক্টিভা, জানুন ফিচার ও সম্ভাব্য দাম

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালের এপ্রিলে আবির্ভাবের কথা ছিল। কিন্তু তার অনেক আগেই বাজারে এসে যাচ্ছে হন্ডা অ্যাক্টিভা বিএস-সিক্স। এটিই হবে ভারতের প্রথম বিএস-সিক্স টু-হুইলার। এখনও পর্যন্ত যা খবর তাতে আগামী ২৪ নভেম্ব লঞ্চ হবে এই বহু প্রতীক্ষিত স্কু

নভেম্বরেই বাজারে আসছে নতুন অ্যাক্টিভা, জানুন ফিচার ও সম্ভাব্য দাম

শেষ আপডেট: 4 November 2019 06:50

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালের এপ্রিলে আবির্ভাবের কথা ছিল। কিন্তু তার অনেক আগেই বাজারে এসে যাচ্ছে হন্ডা অ্যাক্টিভা বিএস-সিক্স। এটিই হবে ভারতের প্রথম বিএস-সিক্স টু-হুইলার। এখনও পর্যন্ত যা খবর তাতে আগামী ২৪ নভেম্ব লঞ্চ হবে এই বহু প্রতীক্ষিত স্কুটার। ১২৫ সিসি স্কুটার হিসেবেও এটি ভারতে দ্বিতীয়। হিরো ম্যায়েস্ত্রো এডজ ১২৫ এফ ওয়ানের পরে এটিই দ্বিতীয় ১২৫ সিসি স্কুটার। এখনও পর্যন্ত এই নতুন মডেলের অ্যাক্টিভা কেমন হবে তা বিস্তারিত জানা না গেলেও বিভিন্ন সংবাদসংস্থার দাবি, বর্তমান হন্ডা অ্যাক্টিভা স্কুটারের সঙ্গে যুক্ত হবে পিএফএম-এফ-ওয়ান ফুয়েল ইনজেকশন পদ্ধতি। এখন হন্ডা অ্যাক্টিভা ১২৫ সিসি-র যে স্কুটার বাজারে রয়েছে সেটিতে আছে বিএস-ফোর মোটর যার কর্মক্ষমতা ৮.৪ বিএইচপি এবং টর্ক ১০.৫৪ এনএম। ফুয়েল ইনজেকশন প্রযুক্তি ছাড়াও হন্ডা অ্যাক্টিভা ১২৫ বিএস-সিক্স স্কুটারে একটি সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর থাকছে। এছাড়াও থাকছে একটি নতুন প্রযুক্তির স্টার্টার মোটর, যেটি কোনও শব্দই করবে না। এই মোটরটি স্কুটারের মাইলেজ বাড়ানোর ক্ষেত্রেও কার্যকর হবে। এই স্কুটারে একটি এমন সেমি ডিজিটাল স্পিডোমিটার থাকছে, যেটিতে ফুয়েল ইকোনমিও দেখা যাবে। এছাড়াও থাকবে এক্সটারনাল ফুয়েল-ফিলার ক্যাপ। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, হন্ডা অ্যাক্টিভার নতুন মডেল দেখতে বর্তমান মডেলের মতোই হবে। তবে তার সঙ্গেই থাকবে রিফ্লেক্টর-সহ এলইডি হেড ল্যাম্প, নতুন টেইল ল্যাম্প। বর্তমান মডেলের দাম ৬৮ হাজার টাকার মতো। এর থেকে দশ হাজার টাকা পর্যন্ত দাম বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, রেবেল রেড মেটালিক, ব্ল্যাক, হেভি গ্রে মেটালিক, মিডনাইট ব্লু মেটালিক, পার্ল প্রিসিয়াস হোয়াইট, ম্যাজেস্টিক ব্রাউন মেটালিক এই কয়েকটি রঙের নতুন মডেলের অ্যাক্টিভা বাজারে আনবে হন্ডা।

```