
শেষ আপডেট: 6 March 2019 03:55
কেরালা রাজ্য সরকারের ছাপানো দশম শ্রেণির সিলেবাসের বায়োলজি বইয়ের ২০১৬ সংস্করণে এইচআইভি নিয়ে এমনই ভুল শিক্ষা দেওয়ার অভিযোগ উঠেছে। দাবি করা হয়েছে, সামাজিক ট্যাবুর স্বার্থে সম্পূর্ণ ভুল জিনিস শেখানো হচ্ছে পড়ুয়াদের। যা নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে সিলেবাস রচয়িতাদের।
অভিযোগ, এইচআইভি ভাইরাসের সঙ্গে বিয়ে হওয়া-না-হওয়ার কোনও সম্পর্ক নেই। যৌন সংসর্গ ছাড়াও এইচআইভি-তে আক্রান্ত হতে পারেন অনেকেই। তবে কোনও বয়সেই বা কোনও অবস্থাতেই অসুরক্ষিত ও অবাধ যৌনসংসর্গ ঝুঁকির হতে পারে। এই মর্মে সঠিক শিক্ষা দেওয়ার জায়গায় বিয়ের আগে পরে এবং সম্পর্কের বৈধ-অবৈধ ঠিক করে দিয়ে ভুল তথ্য ছড়ানোর কোনও অধিকার নেই সরকারের। কেরালার ডাক্তারদের অনেকেই জীববিদ্যার বই থেকে লাইন তুলে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন, যুগল বিবাহিত কি না, এইচআইভি ভাইরাস তা জানবে কী করে? সম্পর্কটি বিবাহের নাকি বিবাহ-বহির্ভুত, তা-ই বা জানবে কী করে।বিষয়টি নজরে আসার পর শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ রাজ্য পরিষদ জানিয়েছে, ভুল সংশোধন করা হবে।