Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

হতে পারি, কিন্তু কেন হবো! সরাসরি জানালেন ড্রিম গার্ল

দ্য ওয়াল ব্যুরো: তিনি মুখ্যমন্ত্রী হতে চান না। কিন্তু যদি চান, তা হলে যে কোনও সময় হতেই পারেন বলে জানালেন বলিউড-বিধায়ক হেমা মালিনী। রাজস্থানের বানসওয়ারায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি সংবাদমাধ্যমকে বললেন, “চাইলে আমি এক মিনিটেই মুখ্

হতে পারি, কিন্তু কেন হবো! সরাসরি জানালেন ড্রিম গার্ল

শেষ আপডেট: 27 July 2018 03:10

দ্য ওয়াল ব্যুরো: তিনি মুখ্যমন্ত্রী হতে চান না। কিন্তু যদি চান, তা হলে যে কোনও সময় হতেই পারেন বলে জানালেন বলিউড-বিধায়ক হেমা মালিনী। রাজস্থানের বানসওয়ারায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি সংবাদমাধ্যমকে বললেন, “চাইলে আমি এক মিনিটেই মুখ্যমন্ত্রী হতে পারি।” বছর দশেক আগে রাজনীতিতে যোগ দিয়েছেন ৬৯ বছর বয়সি হেমা। মুখ্যমন্ত্রী না-হতে চাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি আসলে বাঁধা পড়তে চাই না। মুখ্যমন্ত্রী হলে আমার চলাচলের স্বাধীনতা অনেকটাই কমে যাবে।” সেই ২০০৩ সালে রাজনীতিতে আসেন হেমা। তৎকালীন বাজপেয়ী সরকার তাঁকে রাজ্যসভায় মনোনীত প্রার্থী হিসেবে উপস্থিত করে। ২০১০ সালে বিজেপির জেনারেল সেক্রেটারি হন তিনি। যদিও রাজনীতির চেয়ে রুপোলি পর্দাতেই এখনও বেশি বিচরণ ড্রিম গার্লের। তিনি নিজে বলেনও, “আমি অভিনেতা বলেই বেশি মানুষের কাছে পরিচিত।” তবে মথুরার এই বিধায়ক যে আসলে মনে মনে মুখ্যমন্ত্রী হওযার মনোভাব প্রকাশ করেন, সেটা তাঁর এই কথায় প্রকাশ পেয়েছে বলে মনে করছেন অনেকেই।  

```