Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

উত্তরবঙ্গে আজ থেকে শুরু বৃষ্টির দাপট! থাকছে ধসের আশঙ্কা, দক্ষিণবঙ্গে হাঁসফাঁস পরিস্থিতি

শহরের সর্বনিম্ন তাপমাত্রা আজ থাকবে ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৩৭.৩ মিলিমিটার।

উত্তরবঙ্গে আজ থেকে শুরু বৃষ্টির দাপট! থাকছে ধসের আশঙ্কা, দক্ষিণবঙ্গে হাঁসফাঁস পরিস্থিতি

ফাইল ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 4 August 2025 10:46

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করল আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। এর ফলে পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা থাকছে, বাড়তে পারে নদীর জলস্তর। সতর্ক করা হয়েছে তিস্তা, তোর্সা এবং জলঢাকা নদী সংলগ্ন এলাকার মানুষজনকে।

দক্ষিণবঙ্গে আজ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিমাণ কমবে। বাড়বে তাপমাত্রা, সঙ্গে জলীয় বাষ্পের কারণে তীব্র অস্বস্তি হবে। তবে বৃহস্পতিবার থেকে ফের ঘুরে দাঁড়াবে বর্ষা। ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা জেলায়।

আজ দক্ষিণবঙ্গের আকাশ থাকবে আংশিক মেঘলা। বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি। শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। আজ থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির দাপট বাড়বে। মালদহ ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শহরের সর্বনিম্ন তাপমাত্রা আজ থাকবে ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৩৭.৩ মিলিমিটার। দক্ষিণবঙ্গের বাকি জেলার সঙ্গে কলকাতাতেও আজ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

এদিকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি হয়েছে উত্তরপ্রদেশ, বিহার, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লি, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কেরল, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল, সিকিম এবং উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, কর্নাটক, লাক্ষাদ্বীপ, রায়ালসীমাতে।


```