Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

কয়েক মাসেই জ্বালানির দাম কমবে, বড় আশ্বাস দিলেন পেট্রোলিয়াম মন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক মাস ধরেই অগ্নিমূল্য জ্বালানি তেলের। যার জেরে প্রবল সমস্যায় পড়েছে দেশের মধ্যবিত্ত জনতা। তবে এভাবে জ্বালানির দাম বৃদ্ধির বিষয়ে সরকার সংবেদনশীল। এমনকি আগামী কয়েক মাসের মধ্যেই মানুষ এই দাম নিয়ে কিছুটা স্বস্তি পাবে বলে

কয়েক মাসেই জ্বালানির দাম কমবে, বড় আশ্বাস দিলেন পেট্রোলিয়াম মন্ত্রী

শেষ আপডেট: 24 August 2021 17:23

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক মাস ধরেই অগ্নিমূল্য জ্বালানি তেলের। যার জেরে প্রবল সমস্যায় পড়েছে দেশের মধ্যবিত্ত জনতা। তবে এভাবে জ্বালানির দাম বৃদ্ধির বিষয়ে সরকার সংবেদনশীল। এমনকি আগামী কয়েক মাসের মধ্যেই মানুষ এই দাম নিয়ে কিছুটা স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে। আজ সংবাদমাধ্যমের সামনে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ধীরে ধীরে নেমে আসছে এবং স্থিতিশীল হচ্ছে। তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার এই বিষয়ে সংবেদনশীল। আশা করছি, আগামী কয়েক মাসের মধ্যেই এই মূল্যবৃদ্ধি থেকে স্বস্তি মিলবে জনগণের। এর পাশাপাশি পুরী অবশ্য দেশে জ্বালানির দামের ক্রমাগত বৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারের পক্ষই নেন। তিনি বলেন, কেন্দ্র প্রতি লিটারে ডিজেল-পেট্রোলে ৩২ টাকা আবগারি শুল্ক আরোপ করে এবং এইভাবে উৎপাদিত আয় বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পে ব্যয় হয়। হরদীপ বলেন, 'কেন্দ্রীয় সরকার আমাদের সকলের প্রতি খুব সংবেদনশীল। সরকার ইতিমধ্যেই গোটা দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন, বিনামূল্যে টিকা, অন্যান্য সব সুবিধা প্রদান করেছে। জ্বালানি তেল থেকে উৎপাদিত আয় থেকেই সরকার এই জনকল্যাণমূলক কাজ করছে।'

```