Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

ট্যাক্সি, অ্যাম্বুলেন্সের পর এবার যাত্রী-সাথী অ্যাপে সরকারি বাসের টিকিটও কাটা যাবে

রাজ্যে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী শুক্রবার পরিবহন দফতর থেকে নতুন পদ্ধতির সূচনা করেন। সরকারি বাসের টিকিট তো বটেই, একইসঙ্গে ফেরি পরিষেবারও টিকিট কাটা যাবে। পদ্ধতিও একই।

ট্যাক্সি, অ্যাম্বুলেন্সের পর এবার যাত্রী-সাথী অ্যাপে সরকারি বাসের টিকিটও কাটা যাবে

সরকারি বাস

শেষ আপডেট: 30 November 2024 14:23

দ্য ওয়াল ব্যুরো: যাত্রী-সাথী অ্যাপের সাহায্যে আগে শুধুমাত্র ট্যাক্সি বুক করার সুবিধা পেতেন যাত্রীরা। এবার সরাসরি অ্যাপের সাহায্যে বাসের টিকিটও কাটা যাবে।

বাসের টিকিট কাটার ক্ষেত্রে ক্যাশলেস সিস্টেম চালু করার কথা ভেবেছে রাজ্যের পরিবহণ দফতর। আর তাই যাত্রী-সাথী অ্যাপের মাধ্যমে সরকারি বাসের টিকিট বুক করার ব্যবস্থা রাজ্যের।

জানা যাচ্ছে, আপাতত ১২ টি রুটের সরকারি বাসে এই পরিষেবা চালু করা হবে। পরে গোটা শহর জুড়েই এই ব্যবস্থা ধাপে ধাপে কার্যকরী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল-সহ বিভিন্ন সরকারি বাস রুটে গুলিতে এই ডিজিটাল টিকিট ব্যবস্থা চালু হবে বলে জানা যাচ্ছে। 

রাজ্যে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী শুক্রবার পরিবহন দফতর থেকে নতুন পদ্ধতির সূচনা করেন। সরকারি বাসের টিকিট তো বটেই, একইসঙ্গে ফেরি পরিষেবারও টিকিট কাটা যাবে। পদ্ধতিও একই।

রাজ্যের পরিসংখ্যান বলছে, এই অ্যাপের সাহায্যে অন্তত ৭০ হাজার চালক ও ২৭ লক্ষ মানুষ এই পরিষেবা পাচ্ছে। এছাড়া পরবর্তী সময়ে কিউআর কোডের সাহায্যেও ডিজিটাল টিকিট কাটতে পারবেন কলকাতার যাত্রীরা।


```