Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

ভারতে চুরি যাওয়া স্মার্টফোনের অপব্যবহার রুখতে কড়া পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ফোনের (Smart Phone) অপব্যবহার হচ্ছে, এমন অভিযোগ বারবারই ওঠে। সেইসব ফোন দিয়ে নানান সন্ত্রাসমূলক কাজ করা হয় বলেও খবর মেলে। এবার এমন ঘটনা রুখতে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। আগামী বছর জান

ভারতে চুরি যাওয়া স্মার্টফোনের অপব্যবহার রুখতে কড়া পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র

শেষ আপডেট: 27 September 2022 08:16

দ্য ওয়াল ব্যুরো: হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ফোনের (Smart Phone) অপব্যবহার হচ্ছে, এমন অভিযোগ বারবারই ওঠে। সেইসব ফোন দিয়ে নানান সন্ত্রাসমূলক কাজ করা হয় বলেও খবর মেলে। এবার এমন ঘটনা রুখতে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। আগামী বছর জানুয়ারির প্রথম দিন থেকেই সমস্ত মোবাইল ফোন প্রস্তুতকারকদের ভারতে তৈরি প্রতিটি হ্যান্ডসেটের IMEI নম্বর কেন্দ্রীয় সরকারের তৈরি নতুন পোর্টালে নথিভুক্ত করতে হবে।

ভারত সরকার জানিয়েছে আগামী ১ জানুয়ারি, ২০২৩ সাল থেকে প্রতিটি মোবাইল প্রস্তুতকারক সংস্থাকে https://icdr.ceir.gov.in এই পোর্টালে প্রতিটি স্মার্টফোনের IMEI নম্বর রেজিস্টার করতে হবে।

অতীতে অনেক রিপোর্টেই দেখা গেছে, ভারতে লক্ষ লক্ষ স্মার্টফোন এবং ফিচার ফোন রয়েছে যা জাল আইএমইআই নম্বর বা এমনকি ডুপ্লিকেট আইএমইআই নম্বর দিয়ে বের হয়। এমনকি ভারতের বাজারে কিছু জনপ্রিয় হেডসেট আছে যার কপি বিক্রি হয়। মূলত এইসব সেট চিনে তৈরি হয়ে থাকে।

নতুন নিয়মের ফলে এইসব ভুয়ো ফোনের ব্যবহারে রাশ টানা যাবে। ভারতে বিক্রি হওয়া সমস্ত মোবাইল ফোনের একটি বৈধ IMEI নম্বর আছে যা ডিজিটালভাবে ট্র্যাক করা যায়। স্মার্টফোন বা ফিচার ফোনগুলি হারিয়ে গেলে বা চুরি হলে ব্যবহারকারীরা সেই ফোন ব্লক করতে সাহায্য করবে এই নতুন নিয়ম। এর ফলে ভারতে স্মার্টফোনের কালো বাজারি রোখা যাবে বলে আশা করা হচ্ছে।

সরকারের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, মোবাইল বা মোবাইলের যাবতীয় সরঞ্জাম যা বিদেশ থেকে আমদানি করা হয়, সেইগুলিও ওই পোর্টালে নথিভুক্ত করতে হবে। আপনি যদি যেকোনও জায়গা থেকে ব্যবহৃত বা নতুন মোবাইল কেনেন তবে অবশ্যই তার আইএমইআই নম্বর চেক করে নেবেন। আইএমইআই নম্বর ছাড়া যেকোনও ডিভাইস জাল।

এখন প্রশ্ন হল আপনি মোবাইলের আইএমইআই নম্বর কীভাবে জানবেন? আইএমইআই নম্বর চেক করতে বা সেই ব্যাপারে বিস্তারিত জানতে ডায়াল করুন *#06#।

5G: কীভাবে জীবন বদলে দেবে ফাইভ-জি, যোগাযোগ, চিকিৎসা, বিনোদনে কতটা সুবিধা পাবেন


```