Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

অবশেষে ইস্তফা দিলেন রাজাপক্ষে, সিঙ্গাপুর থেকে মেল করলেন পদত্যাগপত্র

দ্য ওয়াল ব্যুরো: দেশ ছেড়ে প্রথমে মলদ্বীপে পালিয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কার (Sri Lanka) প্রাক্তন রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapakshe)। সেখান থেকে বিমানে উড়ে গেছেন সিঙ্গাপুর। সিঙ্গাপুরে নেমেই নিজের পদত্যাগপত্র ইমেল মারফত সংসদের স্প

অবশেষে ইস্তফা দিলেন রাজাপক্ষে, সিঙ্গাপুর থেকে মেল করলেন পদত্যাগপত্র

শেষ আপডেট: 14 July 2022 14:41

দ্য ওয়াল ব্যুরো: দেশ ছেড়ে প্রথমে মলদ্বীপে পালিয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কার (Sri Lanka) প্রাক্তন রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapakshe)। সেখান থেকে বিমানে উড়ে গেছেন সিঙ্গাপুর। সিঙ্গাপুরে নেমেই নিজের পদত্যাগপত্র ইমেল মারফত সংসদের স্পিকারকে পাঠিয়ে দিলেন তিনি।

বুধবারই রাজাপক্ষের ইস্তফা দেওয়ার কথা ছিল। কিন্তু পদত্যাগপত্র তিনি পাঠালেন এক দিন পর। দেশে তুমুল গণবিক্ষোভের মাঝে শ্রীলঙ্কা থেকে পালিয়ে গেছেন রাষ্ট্রপতি। তাঁর বাড়িকে ঘিরে যে দৃশ্য দেখেছে সারা বিশ্ব, তা ইতিহাসে বিরল। দেশের সাধারণ মানুষ এক যোগে রাজাপক্ষের বাড়ি ঘিরে ধরেছিলেন। তাঁকে সেখান থেকে কোনওরকমে পালিয়ে বাঁচতে হয়েছে। তারপর রাষ্ট্রপতির বাড়ির সুইমিং পুলে সাঁতার কেটেছে জনতা। রান্নাঘরে গিয়ে তুলকালাম করেছে। এমনকি রাষ্ট্রপতির বাড়ির সিন্দুক ভেঙে সেখান থেকে লক্ষ লক্ষ টাকাও খুঁজে বের করেছে তারা।

শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি পালিয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রীর বাড়িতেও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। তিনি আগেই ইস্তফা দিয়েছিলেন। তারপর কার্যকরী রাষ্ট্রপতির পদে বহাল হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী বিক্রমসিঙ্ঘে। দশের পরিস্থিতি সামাল দিতে তিনি জরুরি অবস্থাও জারি করেছেন শ্রীলঙ্কায়। এর মাঝেই জনগণ বুধবার ঘোষণা করেছে, তারা সরকারি সমস্ত দফতরে কাজ করা বন্ধ রাখবে। রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রীর বাড়ি কোথাও কোনও কাজ হবে না। তারপরেই ইস্তফা দিলেন রাজাপক্ষে। এখন দেখার ভারতের এই প্রতিবেশী দ্বীপরাষ্ট্রের রাজনীতি কোনদিকে আন্দোলিত হয়।

আরও পড়ুন: বিতর্কে সংসদের শব্দ-ভান্ডার, কীভাবে ঠিক হয় কোন শব্দ ‘অসংসদীয়’


```