Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

রাঙাপানিতে বেলাইন মালগাড়ি, দেড়মাস আগে একই জায়গায় দুর্ঘটনায় পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

দেড়মাসের মাথায় ফের রেল দুর্ঘটনা রাঙাপানিতে।

রাঙাপানিতে বেলাইন মালগাড়ি, দেড়মাস আগে একই জায়গায় দুর্ঘটনায় পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

রেল দুর্ঘটনা রাঙাপানিতে

শেষ আপডেট: 31 July 2024 13:02

দ্য় ওয়াল ব্যুরো: দেড়মাসের মাথায় ফের রেল দুর্ঘটনা রাঙাপানিতে। এবার বেলাইন হল মালগাড়ি। গত ১৭ জুন ফাঁসিদেওয়ার রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ হয়েছিল। ওই একই জায়গাতে এবার লাইনচ্যুত হল একটি মালগাড়ি।

বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মালগাড়িটির দুটি ওয়াগন লাইনচ্যুত হয়। বিকট শব্দ পেয়ে ছুটে আসেন এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় এই লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।  

রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে মালগাড়ির লাইনচ্যুত কামরাগুলি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য উদ্যোগ নেন। একই জায়গায় বারবার দুর্ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে রেল কর্তৃপক্ষ। স্থানীয়সূত্রে জানা গেছে, তেলবোঝাই মালগাড়িটির  দুটি ওয়াগন রেললাইন থেকে নীচে নেমে যায়। তবে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। কেউ হতাহতও হননি। 

দেড় মাস আগে রাঙাপানির ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা একটি মালগাড়ি। দুর্ঘটনায় ১০ জন যাত্রীর মৃত্যু হয়েছিল। একই জায়গায় ফের কী করে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।


```