Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

ট্রাফিক সিগন্যালে বাচ্চাদের বিস্কুট খাওয়াচ্ছেন তরুণী, ‘মানবিক মুখ’ বলল ইন্টারনেট

দ্য ওয়াল ব্যুরো: ‘কেউ বিস্কুট খাবে?’ গাড়ির হর্নের শব্দ ছাপিয়ে তরুণীর মিষ্টি কথায় একমুঠো বসন্তের হাওয়া যেন ছড়িয়ে পড়ল ব্যস্ত ট্রাফিক সিগন্যালে। হুশ করে গাড়ি ছুটিয়ে তাড়াতাড়িতে যাঁরা ছিলেন, তাঁদেরকেও দেখা গেল গাড়ি থেকে নেমে আনন্দের সঙ্গে

ট্রাফিক সিগন্যালে বাচ্চাদের বিস্কুট খাওয়াচ্ছেন তরুণী, ‘মানবিক মুখ’ বলল ইন্টারনেট

শেষ আপডেট: 30 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ‘কেউ বিস্কুট খাবে?’ গাড়ির হর্নের শব্দ ছাপিয়ে তরুণীর মিষ্টি কথায় একমুঠো বসন্তের হাওয়া যেন ছড়িয়ে পড়ল ব্যস্ত ট্রাফিক সিগন্যালে। হুশ করে গাড়ি ছুটিয়ে তাড়াতাড়িতে যাঁরা ছিলেন, তাঁদেরকেও দেখা গেল গাড়ি থেকে নেমে আনন্দের সঙ্গে বিস্কুট খেতে। আর কচিকাঁচাদের তো কথাই নেই। শুক্রবার সন্ধেয় আহমেদাবাদের ট্রাফিক সিগন্যালে এই ভাবেই বিস্কুট বিলি করতে দেখা গেল এক তরুণীকে। আর এই ছবি মন জয় করল নেটিজেনদের। টুইটারে প্রথম এই ছবি শেয়ার করেন গুজরাটের আইএএস অফিসার দেব চৌধুরী। মহাত্মা গান্ধীর কথা তুলে ধরে তিনি  লেখেন, ‘‘নিজেকে খুঁজে পাওয়ার সবচেয়ে বড় উপায় হলো, অন্যের সেবার মধ্যে নিজেকে হারিয়ে ফেলা।’’ এই তরুণী তারই আদর্শ উদাহরণ। কাজ যে বড়ই হতে হবে, এমনটা নয়। ছোটখাটো কাজের মাধ্যমেই মানুষের মন জয় করা যায়। অন্যের মুখে হাসি ফুটিয়ে তোলা যায়। তরুণী ঠিক সেটাই করছেন। https://twitter.com/DevChoudharyIAS/status/1167364692433485825?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1167364692433485825&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Ftrending-news%2Fstory%2Fgirl-distributes-biscuits-to-kids-at-ahmedabad-traffic-signal-internet-is-in-love-1593609-2019-08-30 আইএএস অফিসারের টুইটার অ্যাকাউন্ট থেকে এই ছবি ছড়িয়ে পড়েছে গোটা নেট দুনিয়ায়। ‘হিরো অব হিউম্যানিটি’ হ্যাশট্যাগ দিয়ে রিটুইট হয়েছে অসংখ্য বার। তরুণীর প্রশংসায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়ার দেওয়াল। https://twitter.com/Maulesh_Pawar/status/1167373112670748672?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1167373112670748672&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Ftrending-news%2Fstory%2Fgirl-distributes-biscuits-to-kids-at-ahmedabad-traffic-signal-internet-is-in-love-1593609-2019-08-30 আহমেদাবাদের আরও অনেক ট্রাফিক সিগন্যালেই নাকি এই তরুণীকে দেখা গেছে, কখনও কুকুরদের বিস্কুট খাওয়াতে, আবার কখনও ছেঁড়া জামাকাপড়ে অভাবী মুখে খাবার তুলে দিতে। তরুণীর পরিচয় এখনও অজানা। তবে তাঁর কাজ সাড়া ফেলে দিয়েছে সর্বত্র। আহমেদাবাদের গণ্ডি পেরিয়ে অজানা, অচেনা ওই তরুণী মন জয় করেছেন দেশবাসীর।

```