Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

দু'ঘণ্টার মধ্যেই ইস্তফা, গুলাম নবি আজাদ সরে দাঁড়ালেন প্রচার কমিটির চেয়ারম্যান পদ থেকে

দ্য ওয়াল ব্যুরো: নিযুক্ত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) কংগ্রেসের (Congress) একটি গুরুত্বপূর্ন পদ থেকে ইস্তফা (Resign) দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। দলের নির্বাচনী প্রচার

দু'ঘণ্টার মধ্যেই ইস্তফা, গুলাম নবি আজাদ সরে দাঁড়ালেন প্রচার কমিটির চেয়ারম্যান পদ থেকে

শেষ আপডেট: 17 August 2022 07:47

দ্য ওয়াল ব্যুরো: নিযুক্ত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) কংগ্রেসের (Congress) একটি গুরুত্বপূর্ন পদ থেকে ইস্তফা (Resign) দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। দলের নির্বাচনী প্রচার কমিটির চেয়ারম্যান করা হয়েছিল তাঁকে। নিযুক্ত হওয়ার দু'ঘণ্টার মধ্যেই সেই পদ থেকে ইস্তফা দিলেন তিনি। এছাড়া জম্মু ও কাশ্মীর কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি থেকেও পদত্যাগ করেছেন তিনি।

তাঁর এই ইস্তফা দেওয়াকে দলের মধ্যেই বিদ্রোহের সম্ভাবনা বলে মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির সর্বভারতীয় সদস্য হওয়ার পরেও রাজ্যস্তরে চেয়ারম্যানের পদ পাওয়াকে তিনি জাতীয় রাজনীতিতে তাঁর গুরুত্ব কমে যাওয়ার শামিল বলেই মনে করছেন। জাতীয় কংগ্রেসের বহু পুরনো নেতা গুলাম নবি আজাদ। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী -সহ একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব তিনি সামলেছেন আগে। বছর দুয়েক আগে দলের অভ্যন্তরে সাংগঠনিক পরিবর্তন চেয়ে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলেন ২৩ জন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন গুলাম নবি আজাদ।

সম্প্রতি জম্মু ও কাশ্মীরে কংগ্রেসের সংগঠনে একাধিক বদল আনা হয়েছে। সোনিয়া গান্ধীর নির্দেশে সেখানে পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি, কোঅর্ডিনেশন কমিটি, ক্যাম্পেন কমিটি, ম্যানিফেস্টো কমিটি, ডিসিপ্লিনারি কমিটি, পাবলিসিটি এবং পাবলিকেশন কমিটি এবং প্রদেশ নির্বাচন কমিটি গঠন করা হয়। মঙ্গলবারই নতুন করে গড়া হয় প্রচার কমিটি। এর আগে, গত মাসে আজাদের ঘনিষ্ঠ গুলাম আহমেদ মীরকে জম্মু ও কাশ্মীর কংগ্রেসের প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। মীরের জায়গায় দায়িত্ব দেওয়া হয় বিকার রসূল ওয়ানিকে।

দলের অভ্যন্তরে একের পর এক নেতার বিক্ষোভকে ধামাচাপা দিয়ে রাখতে এই বছরের মে মাসে সোনিয়া গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা কমিটির সদস্যপদ দেওয়া হয় গুলাম নবি আজাদ ও আনন্দ শর্মাকে। কিন্তু রাজ্যসভায় না ফেরানো নিয়ে তারপরেও ধিকিধিকি জ্বলছিল ক্ষোভের আগুন। তা যে আদৌ নেভেনি, তা গুলাম নবি আজাদের ইস্তফার ঘটনাতেই আরও স্পষ্ট হয়ে গেল।

অনুব্রতর মেয়েকে জেরা করতে বাড়িতে সিবিআই, হিসেবরক্ষককে জিজ্ঞাসাবাদ চলেছে দু’ঘণ্টা ধরে


```