Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

'জি-২৩, জি হুজুর ২৩ নই!' কংগ্রেসে কোনও নির্বাচিত সভাপতি নেই, সিদ্ধান্ত নিচ্ছেন কে? বিস্ফোরক সিব্বল

দ্য ওয়াল ব্যুরো: পঞ্জাব কংগ্রেসে (punjab congress) চূড়ান্ত ডামাডোলের মধ্যে ফের সনিয়া গাঁধীকে (sonia gandhi) পত্রবোমা জি-২৩ নেতার (g-23 leaders)। গত কয়েক বছরে একের পর এক দলীয় বিপর্যয়ে চূড়ান্ত হতাশ, বিরক্ত ২৩ নেতা কংগ্রেস অন্তর্বর্তী সভা

'জি-২৩, জি হুজুর ২৩ নই!' কংগ্রেসে কোনও নির্বাচিত সভাপতি নেই, সিদ্ধান্ত নিচ্ছেন কে? বিস্ফোরক সিব্বল

শেষ আপডেট: 29 September 2021 19:02

দ্য ওয়াল ব্যুরো: পঞ্জাব কংগ্রেসে (punjab congress) চূড়ান্ত ডামাডোলের মধ্যে ফের সনিয়া গাঁধীকে (sonia gandhi) পত্রবোমা জি-২৩ নেতার (g-23 leaders)। গত কয়েক বছরে একের পর এক দলীয় বিপর্যয়ে চূড়ান্ত হতাশ, বিরক্ত ২৩ নেতা কংগ্রেস অন্তর্বর্তী সভানেত্রীকে ২০২০তে লেখা চিঠিতে ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়েছিলেন।  আজ ওই গোষ্ঠীর নেতা গুলাম নবি আজাদ দলের পূর্ণ সময়ের সভাপতি নির্বাচন চেয়ে শীর্ষ নেতৃত্বের বৈঠক ডাকার দাবি জানিয়েছেন সনিয়াকে পাঠানো চিঠিতে। পাশাপাশি মুখ খুলেছেন আরেক বিদ্রোহী নেতা কপিল সিব্বল (kapil sibal)।  পঞ্জাব কংগ্রেসে একের পর এক নাটকীয় ঘটনার মধ্যে বেশ কিছু অস্বস্তিকর প্রশ্ন তুলেছেন তিনি। সিব্বল বলেছেন, কংগ্রেসে কোনও নির্বাচিত সভাপতি এখন নেই। তবে সিদ্ধান্ত নিচ্ছেন কে?   রাজনৈতিক মহলের অভিমত, সরাসরি না হলেও গাঁধী পরিবারই (gandhi family) তাঁর নিশানায়। সিব্বল বলেছেন, আমরা জি-২৩, অবশ্যই জি হুজুর-২৩  নই। ইস্যু তুলতেই থাকব। সিব্বল আরও বলেছেন, কেন লোকজন দল ছাড়ছে? এটা কি আমাদেরই ভুল, হতে পারে আমরা দেখব। অবিলম্বে কংগ্রেস ওয়ার্কিং কমিটির একটা বৈঠক ডাকা উচিত, অন্ততঃ যাতে একটা আলোচনা হয়। আমরা তো দলের আদর্শ ছেড়ে আর কোথাও যাব না। কংগ্রেসের পরিহাসের ব্যাপার হল, যাঁরা ওঁদের (গাঁধী) কাছের, তাঁরা চলে গেলেন, আর যাঁরা নিজেদের ওঁদের  কাছের বলে ভাবেন না, তাঁরা  থেকে গেলেন! সিবল এও বলেন, কংগ্রেসই একমাত্র দেশটাকে বাঁচাতে পারে। বর্তমান শাসক গোষ্ঠী প্রজাতন্ত্রের ভিতকেই ধ্বংস করে দিচ্ছে। গত বছর অভূতপূর্ব ঘটনা ঘটেছিল। জি ২৩ গোষ্ঠীর নেতারা সনিয়াকে চিঠি লিখে দলে আমূল বদলের দাবি ও কার্যকর, যাদের চোখে দেখা যায়,  এমন নেতৃত্ব চেয়েছিলেন। তবে তারপরও একাধিক নেতা গাঁধী পরিবারকে মনে করিয়ে দেন, বাস্তবে কিছুই বদলায়নি, কংগ্রেসের অধোগতি অব্যাহত। যেমন বিধানসভা ভোটের মাত্র চার মাস বাকি থাকতে পঞ্জাব কংগ্রেসে বলতে গেলে অভ্যুত্থান ঘটে গেল। অমরেন্দ্র সিংয়ের বিরুদ্ধে নভজ্যোত সিং সিধুকে মদত দিতে দেখা গেল গাঁধীদের। মুখ্যমন্ত্রী পদ ছেড়ে ক্যাপ্টেন ক্ষোভ উগরে দিলেন, দল তাঁকে এই নিয়ে তিন-তিনবার অপদস্থ করল। আবার গতকালই দায়িত্ব নেওয়ার দু মাস বাদেই পঞ্জাব কংগ্রেস সভাপতি পদ ছাড়লেন সিধু, দলকে অনিশ্চয়তার আবর্তে ফেলে। গতকাল অমরেন্দ্র যা বলেছেন, কার্যতঃ তারই প্রতিধ্বনি করে সিবল বলেছেন,  পঞ্জাব সীমান্ত রাজ্য। পাকিস্তান পরিস্থিতির ফায়দা তুলবে। অমরেন্দ্র এই যুক্তিতেই পঞ্জাবের ভার সিধুর হাতে তুলে দেওয়ার বিরোধিতা করেছিলেন। গত বছর জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে দিয়ে শুরু। তারপর সুস্মিতা দেব, জিতিন প্রসাদরা দল ছেড়েছেন।  রাজস্থানে সচিন পায়লট বনাম অশোক গেহলট বিবাদ সর্বজনবিদিত। আজ গোয়ার প্রবীণ নেতা কংগ্রেস নেতা ফেলেইরো যোগ দিয়েছেন তৃণমূলে। সামগ্রিক পরিস্থিতির মধ্যে সিব্বল বলেছেন, আমি খুবই হতাশ যে এসব কথা বলতে হচ্ছে। কিন্তু আমাদের কোনও বিকল্প নেই। কংগ্রেসকে এই অবস্থায় দেখতে পারছি না।


```