Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

নির্মলার স্কুটার আছে, নিত্যানন্দর ১৬ টি গরু, হরদীপের সুইৎজারল্যান্ডে ফ্ল্যাট, অমিত শাহের...

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রীরা তাঁদের সম্পত্তির হিসাব জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর অফিসে। তা থেকে উঠে এসেছে নানা ইটারেস্টিং তথ্য। দেখা যাচ্ছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একটি বাজাজ চেতকের মালিক। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতি

নির্মলার স্কুটার আছে, নিত্যানন্দর ১৬ টি গরু, হরদীপের সুইৎজারল্যান্ডে ফ্ল্যাট, অমিত শাহের...

শেষ আপডেট: 16 October 2020 09:43

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রীরা তাঁদের সম্পত্তির হিসাব জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর অফিসে। তা থেকে উঠে এসেছে নানা ইটারেস্টিং তথ্য। দেখা যাচ্ছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একটি বাজাজ চেতকের মালিক। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের আছে ১৬ টি গরু, ১৩ টি মোষ ও ৬২৯৩ টি গাছ। অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ পুরির সুইৎজারল্যান্ডে একটি ফ্ল্যাট আছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সম্পত্তির পরিমাণ কমেছে। কারণ তিনি যে শেয়ার কিনেছিলেন, বাজারের ওঠাপড়ায় সেগুলির দাম কমে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পত্তির পরিমাণ বেড়েছে ৩৬ লক্ষ টাকা। আগে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ২ কোটি ৪৯ লক্ষ টাকা। এখন তা বেড়ে হয়েছে ৩ কোটি ৮৫ লক্ষ টাকা। তিনি ব্যাঙ্কে জমা রেখেছিলেন ৩৩ কোটি টাকা। তা থেকে ৩ লক্ষ ৩০ হাজার টাকা সুদ পেয়েছেন। এছাড়া তাঁর চারটি সোনার আংটি আছে। তার মূল্য ১ লক্ষ ৫১ হাজার টাকা। প্রধানমন্ত্রী ৮ কোটি ৪৩ লক্ষ ১২৪ টাকার ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট কিনেছেন। লাইফ ইনসিওরেন্স পলিসি করেছেন ১ লক্ষ ৫০ হাজার ৯৫৭ টাকার। কর বাঁচানোর জন্য ইনফ্রা বন্ড কিনেছেন ২০ হাজার টাকার। মোদীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৭৫ লক্ষ টাকা। তাঁর কোনও ঋণ নেই। তাঁর নামে কোনও গাড়িও কেনা হয়নি। আগে অমিত শাহের সম্পত্তির পরিমাণ ছিল ৩২ কোটি ৩০ লক্ষ টাকা। এখন তা কমে হয়েছে ২৮ কোটি ৬৩ লক্ষ টাকা। তিনি যে শেয়ার কিনেছিলেন, তার দাম গত ৩১ মার্চ ১৭ কোটি ৯০ লক্ষ টাকা থেকে কমে হয়েছে ১৩ কোটি ৫০ লক্ষ টাকা। অমিত শাহের স্ত্রী সোনাল শাহের সম্পত্তির পরিমাণ ন'কোটি টাকা থেকে কমে হয়েছে ৮ কোটি ৫৩ লক্ষ টাকা। নির্মলা সীতারমনের সম্পত্তির পরিমাণ ১ কোটি ৩৩ লক্ষ টাকা। তার মধ্যে আছে ৩১৫ গ্রাম সোনা এবং দু'কেজি রুপো। তেলঙ্গানার দু'জায়গায় তাঁর বাড়ি আছে। তার মোট মূল্য ১ কোটি ৫১ লক্ষ টাকা। এছাড়া তাঁর রয়েছে ২৮ হাজার ২০০ টাকা মূল্যের একটি বাজাজ চেতক স্কুটার। স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি একটি ১৯৯৫ সালের মডেলের মারুতি এইট হান্ড্রেড গাড়ির মালিক। তাঁর সম্পত্তির মোট মূল্য ৩ কোটি ৬১ লক্ষ টাকা। মন্ত্রী হরদীপ পুরি একসময় কূটনীতিক ছিলেন। তাঁর একসময় জেনিভায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল। ২০১৮ সালে তিনি ওই অ্যাকাউন্ট বন্ধ করে দেন। তাঁর স্ত্রী লক্ষ্মী একসময় রাষ্ট্রপুঞ্জের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলেন। তাঁর দু'টি বিদেশি ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে। ওই দম্পতির একটি ফ্ল্যাট আছে জেনিভায়।

```