Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

রেলগেট পড়ে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ বনগাঁ লোকালের যাত্রীদের

বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল।

রেলগেট পড়ে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ বনগাঁ লোকালের যাত্রীদের

ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি

শেষ আপডেট: 30 June 2024 19:12

 দ্য ওয়াল ব্যুরো: ভাঙা রেলগেট হাইটেনশন তারের উপর পড়ে ছিড়ল ওভারহেড তার। আর সেই তার ট্রেনের উপর পড়ে বিপত্তি। আগুনের ঝলকানিতে আতঙ্কিত হয়ে পড়লেন যাত্রীরা। ভয়ে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নামলেন তাঁরা। বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল।

ঘটনাটির জেরে বন্ধ হয়ে যায় শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল। প্রবল ভোগান্তির শিকার হন যাত্রীরা। রেলের তরফে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

রবিবার দুপুরে হাবরা ৩০ নম্বর রেলগেটে ঘটনাটি ঘটে। জানা যায়, হাবরা স্টেশনের কাছে গাড়ির ধাক্কায় ভেঙে গিয়েছিল ৩০ নম্বর রেলগেট। ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল তখন সেখান দিয়ে যাচ্ছিল। ভাঙা রেল গেটের একটি অংশ হেলে গিয়ে ওভারহেডের তারের উপর পড়ে। তাতেই ছিঁড়ে যায় ওভারহেডের তার। 

ওভারহেডের তার ছিড়ে আগুনের ফুলকি বের হতে শুরু করলে থামিয়ে দেওয়া হয় ট্রেন। এদিকে বিষয়টি চাউর হতেই আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে রেল লাইনে নেমে পড়েন অনেক যাত্রী। তড়িঘড়ি ট্রেন থেকে লফিয়ে নামতে শুরু করেন যাত্রীরা। হুড়োহুড়িতে কয়েকজন আহত হয়েছেন বলেও স্থানীয় সূত্রে খবর।

রেল গেট ভাঙা থাকার পরও কীভাবে ট্রেনকে এগিয়ে যাওয়ার সিগনাল দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীদের অনেকেই। রেলের গাফিলতির কারণেই এই ঘটনা বলে দাবি করেছেন হাবরার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা। 


```