Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

তিন মাসে তিন মহিলার পচাগলা দেহ! একইরকম খুন এই শহরে, নেপথ্যে কি সিরিয়াল কিলার

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুতে (Bengaluru )ফের রহস্যমৃত্যু। প্লাস্টিকের ড্রাম (drum) থেকে উদ্ধার হল তরুণীর পচাগলা দেহ। বেঙ্গালুরুর বায়াপানাহাল্লি রেল স্টেশনের(station) প্রধান গেটে পড়ে ছিল ড্রামটি। এটাই প্রথমবার নয়। গত তিন মাসে, তিন জন মহিলা

তিন মাসে তিন মহিলার পচাগলা দেহ! একইরকম খুন এই শহরে, নেপথ্যে কি সিরিয়াল কিলার

শেষ আপডেট: 14 March 2023 06:45

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুতে (Bengaluru )ফের রহস্যমৃত্যু। প্লাস্টিকের ড্রাম (drum) থেকে উদ্ধার হল তরুণীর পচাগলা দেহ। বেঙ্গালুরুর বায়াপানাহাল্লি রেল স্টেশনের(station) প্রধান গেটে পড়ে ছিল ড্রামটি। এটাই প্রথমবার নয়। গত তিন মাসে, তিন জন মহিলার (Female body) দেহ উদ্ধার হয়েছে বেঙ্গালুরুর রেল স্টেশন থেকে। পর পর মৃতদেহ উদ্ধার রহস্যের সৃষ্টি করছে।

পুলিশ জানিয়েছে, তিন জন অটো করে এসে এই ড্রামটিকে স্টেশনের ফটকের সামনে ফেলে যায়। সিসিটিভি ফুটেজ থেকে এই তথ্য উদ্ধার হয়েছে। তবে সেই তিন ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সূত্রের খবর, রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ আধিকারিকরা তীব্র পচা গন্ধ পেলেও, সে গন্ধ কোথা থেকে আসছে, তা উদ্ধার করতে পারছিলেন না। তারপরে দেখা যায়, স্টেশনের সামনে পড়ে থাকা একটি ড্রাম থেকে গন্ধ আসছে। আরপিএফ আধিকারিকরা ড্রামটি সিল করে দেয় এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশকে ডাকা হয়। তারপর পুলিশের তৎপরতায় সেই ড্রাম খোলা হলে, এক তরুণীর পচাগলা দেহ উদ্ধার হয়।

প্রসঙ্গত, এর আগেও দুই জনের দেহ উদ্ধার হয়েছে বেঙ্গালুরুর স্টেশন চত্বর থেকে। গত ৪ জানুয়ারি, যশবন্তপুর স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে থাকা একটি ড্রাম থেকেও পচা গন্ধ বের হচ্ছিল। বিষয়টি নজরে পড়তেই এক সাফাই কর্মী তা রেল পুলিশের নজরে আনেন। ড্রাম খুলতেই উদ্ধার হয় তরুণীর পচাগলা মৃতদেহ। একইভাবে গত বছর ৬ ডিসেম্বর, বায়াপানাহাল্লি স্টেশনে একটি ট্রেনের বগির মধ্যে আরএক মহিলার দেহ উদ্ধার হয়।

পুলিশের সন্দেহ, গত তিন মাসের এই তিনজন মহিলার মৃত্যুর পিছনে কোনও সিরিয়াল কিলারের হাত আছে। পুলিশ এই রহস্যমৃত্যুর কিনারা করতে তদন্ত শুরু করেছে।

সতীশের মৃত্যুর তদন্ত জটিল হচ্ছে, রহস্য উদ্ধারে বিকাশ মালুর দ্বিতীয় স্ত্রীকে তলব করল দিল্লি পুলিশ


```