Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

ছোট্ট মেয়েকে নিয়ে খেলছিলেন বাবা, ছাদ থেকে পড়ল একরত্তি, বাঁচাতে গিয়ে মরণঝাঁপ বাবার

দ্য ওয়াল ব্যুরো: খোলা ছাদে ১ বছরের মেয়ের সঙ্গে খেলতে গিয়েই চরম বিপদ ঘটালেন বাবা। যার পরিণতি কল্পনারও বাইরে! ছাদে ছোট্ট মেয়ের সঙ্গে খেলছিলেন বাবা, আর সেই সময়ই ছাদ থেকে পড়ে যায় ছোট্ট মেয়েটি। আসন্ন বিপদ থেকে মেয়েকে বাঁচাতে গিয়েই প্রাণ হারালেন

ছোট্ট মেয়েকে নিয়ে খেলছিলেন বাবা, ছাদ থেকে পড়ল একরত্তি, বাঁচাতে গিয়ে মরণঝাঁপ বাবার

শেষ আপডেট: 11 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: খোলা ছাদে ১ বছরের মেয়ের সঙ্গে খেলতে গিয়েই চরম বিপদ ঘটালেন বাবা। যার পরিণতি কল্পনারও বাইরে! ছাদে ছোট্ট মেয়ের সঙ্গে খেলছিলেন বাবা, আর সেই সময়ই ছাদ থেকে পড়ে যায় ছোট্ট মেয়েটি। আসন্ন বিপদ থেকে মেয়েকে বাঁচাতে গিয়েই প্রাণ হারালেন বাবা। এমনই বিপত্তি ঘটল কলকাতার পর্ণশ্রী এলাকায়। শোকের ছায়া নেমে এসেছে পর্ণশ্রী থানা অঞ্চলে। ফ্ল্যাটের খোলা ছাদই ঘটায় যত বিপত্তি। ১বছরের শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে মারা যান বাবা। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয়েছে হসপিটালে। শনিবার এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইলেন পর্ণশ্রীর বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গেছে যে ওই শিশুকন্যাটির বাবা সুভাষচন্দ্র পাণ্ডা দক্ষিণ পূর্ব রেলের ভিজিল্যান্স বিভাগের একজন কর্মী। ৪৪ বছরের সুভাষবাবু, শনিবার দিন সকাল ১১টা নাগাদ ১ বছরের মেয়েটিকে নিয়ে ফ্ল্যাটের ছাদে যান। আর তখনই ঘটে অঘটন। পরিবারের লোকেরা যদিও মনে করছেন যে ছাদে বাচ্চাটিকে নিয়ে লোফালুফি করে খেলছিলেন বাবা। আর তখনই হাত ফস্কে নীচে পড়ে যায় বাচ্চাটি। বাচ্চাটিকে বাঁচাতে গিয়েই প্রাণ যায় সুভাষবাবুর। মেয়েকে বাঁচাতে ছাদ থেকে নীচে ঝাঁপ দেন তিনি। ফ্ল্যাটের নীচে পড়ে যান সুভাষবাবু! তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অনেক খোঁজার পরে বাচ্চাটিকে পাওয়া যায় ফ্ল্যাটের ওপারে অন্য একটি বাড়ির বাগান থেকে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে রেফার করে দিলে বাচ্চাটিকে নিয়ে আসা হয় এসএসকেএম হসপিটালে। পর্ণশ্রীর গোটা এলাকাতে নেমে এসেছে শোকের ছায়া। সুভাষবাবুর প্রতিবেশীরা এমন ঘটনার জন্য শোকে মর্মাহত হয়ে রয়েছেন। অনেকেরই মুখে কোনও কথা নেই! বাবার সঙ্গে খেলা করতে করতেই যে এমন দুর্ঘটনা ঘটবে, এমনটা কেউ স্বপ্নেও ভাবতে পারেন নি। পুলিশ জানিয়েছে যে ঘটনাটা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সকলেই বাকরুদ্ধ হয়ে রয়েছেন। শিশুটির মা শোকে স্তব্ধ হয়ে গেছেন। যদিও পরিবারের মানুষজন থেকে পাড়াপ্রতিবেশী সকলেই প্রার্থনা করেছেন যে ওই ১ বছরের পুঁচকি মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে।

```