Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

আট মাসের সন্তানকে জঙ্গলে পুঁতে দিল বাবা! পুলিশে ধরালেন স্ত্রী

নিজের আট মাসের সন্তানকে খেলা করানোর নামে জঙ্গলে নিয়ে গিয়ে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি পশ্চিম বর্ধমানের অন্ডাল থানা এলাকার বাউলা কলিয়ার মতিবাজার এলাকার।

আট মাসের সন্তানকে জঙ্গলে পুঁতে দিল বাবা! পুলিশে ধরালেন স্ত্রী

শেষ আপডেট: 29 November 2023 18:07

দ্য ওয়াল ব্যুরো: নিজের আট মাসের সন্তানকে খেলা করানোর নামে জঙ্গলে নিয়ে গিয়ে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি পশ্চিম বর্ধমানের অন্ডাল থানা এলাকার বাউলা কলিয়ার মতিবাজার এলাকার। ঘটনার জেরে এলাকায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

খবর পেয়ে পরে পুলিশ দেহটি উদ্ধার করে। অভিযুক্ত অজয় ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে নিজের আটমাসের বাচ্চাকে খুন করলেন তিনি, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

মৃত শিশুর মা জানান, “এদিন সকালে ঘরের বিছানায় খেলছিল শিশুটি। তখনই খেলা করানোর বাহানায় স্বামী বাচ্চাকে কোলে নিয়ে বাইরে যাচ্ছিল। জিজ্ঞেস করায় বলেছিল, খেলাতে নিয়ে যাচ্ছে। তবু সন্দেহ হওয়ায় কিছু পরে স্বামীর পিছু নিই। দেখি জঙ্গলের মধ্যে বসে রয়েছে। বাচ্চাটে নেই। প্রথমে বলছিল, পাড়ার একজন নিয়ে গেছে। লোকজন ডেকে জঙ্গলের মটি খুঁড়তেই দেখি সন্তান!”

অভিযুক্ত কী কারণে নিজের সন্তানকে মেরে ফেললেন তা স্পষ্ট নয়। স্থানীয় সূত্রের দাবি, আর্থিক অনটনের জেরে পরিবারে অশান্তি লেগেই থাকতো। সেই কারণে নিজের সন্তানকে কোনও বাবা খুন করতে পারেন, এটা ভাবতেও পারছেন না স্থানীয়রা।

অভিযুক্ত ব্যক্তি মাদকাসক্ত ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তদন্তে সম্ভাব্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের কঠোর শাস্তি দাবি জানিয়েছেন তাঁর স্ত্রী সহ গ্রামের বাসিন্দারা।


```