দ্য ওয়াল ব্যুরো: যৌন হেনস্থা। বোধহয় একুশ শতকের সবচেয়ে পরিচিত শব্দ| খবরের কাগজ বা টেলিভিশন, পাড়ার চায়ের ঠেক থেকে ড্রয়িং রুমের আসর, প্রায় সবেতেই আলোচনার মূল কেন্দ্রে ধর্ষণ-খুন-শ্লীলতাহানি। তবে এ বার মানুষের থুড়ি মহিলাদের পাশপাশি গণধর্ষণের শিকার এক গর্ভবতী ছাগল।
গত রবিবার প্রকাশ্যে আসে এই খবর। হরিয়ানার মেওয়াতে এক গর্ভবতী ছাগলকে গণধর্ষণের অভিযোগ ওঠে আট জনের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, চলতি মাসের ২৫ তারিখ এই ঘটনা ঘটে। প্রবল রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় ছাগলটির।
থানায় অভিযোগ দায়ের করেন ছাগলটির মালিক আসলু। পুলিশকে তিনি জানিয়েছেন স্থানীয় তিন যুবক সাভাঙ্কার, হারুন, জাফর সহ মোট আটজন মিলে এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে। হরিয়ানার নাগিনা থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ফেরার। আটজনের বিরুদ্ধেই ৩৪,৩৭৭,৪২৯ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। যোগ করা হয়েছে পশুর উপর অত্যাচার আইনের ধারাও।
গত বছর পুজোর সময় এই হরিয়ানাতেই একটি গরুকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। এ বার ছাগল।
এই পাশবিক ঘটনাতেই এ বার মুখ খুললেন অভিনেতা এবং পরিচালক ফারহান আখতার। টুইট করে ফারহান বলেন, "ভারতীয় পুরুষদের ক্ষমতার রাজনীতি আর যৌন বিকৃতির জন্য এ দেশের মহিলা এবং শিশুরা আতঙ্কে থাকেন। এটাই কি যথেষ্ট ছিল না। এ বার কুকুর, ছাগলরাও আতঙ্কে থাকবে। আমাদের বিবর্তন এবং শিক্ষায় গুরুতর ভাবে কিছু একটা ভুল হচ্ছে। এই সুড়ঙ্গের শেষে আলো কোথায়?"
https://twitter.com/FarOutAkhtar/status/1023498103049965568
শুধু ফারহানই নন, এই ঘটনায় মুখ খুলেছেন অভিনেত্রী দিব্যা দত্তও। টুইট করে তিনি লিখেছেন, "এটাই শোনার বাকি ছিল। যৌনতার ব্যাপারে এই সব পশুরা কতটা ক্ষুধার্ত।" সোচ্চার হয়েছেন হুমা কুরেশি এবং স্বরা ভাস্করও।
https://twitter.com/divyadutta25/status/1023853842650333185