
শেষ আপডেট: 15 March 2023 07:19
দ্য ওয়াল ব্যুরো: কাতার বিশ্বকাপে খেলা হয়নি আর্লিং হাল্যান্ডের (Erling haaland)। তাঁর দেশ নরওয়ের এবার বিশ্বকাপে খেলা হয়নি। তাই হল্যান্ডের কাছেও মহা মঞ্চে খেলার সুযোগ ঘটেনি। সেই আক্ষেপ ভাল করেই মেটাচ্ছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে।
মঙ্গলবার রাতে তিনি একাই লাইপ জিগের বিরুদ্ধে ম্যাচে হ্যাট্রিক সহ পাঁচ গোল করেছেন। ম্যান সিটি (manchester city) এই ম্যাচটি জিতেছে সাত গোলে। লিগের শেষ আটে জায়গা করে নিল পেপ গার্দিওলার দল। তারা জিতেছে ৭-০ গোলে।
হাল্যান্ড মানেই বিশ্ব ফুটবলের নতুন মহাতারকা। তিনি প্রতি ম্যাচেই নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
চলতি মরশুমে তিনি ৪৪ টি গোল করেছেন। তার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ২৯ ম্যাচে ৩৩ গোল করেছেন। স্বপ্নের ছন্দে রয়েছেন এই সুপারস্টার।
হাল্যান্ড এদিন বিরতির আগেই নিজের হ্যাট্রিক পূরণ করেছেন।
এর আগে দুই দলের প্রথম সাক্ষাতে খেলার ফল ১-১ ড্র হয়েছিল। সেই দলের বিপক্ষে সাত গোলে জিতবে পেপের দল। কেউ ভাবতেই পারেনি।
গতকাল খেলায় ম্যান সিটি কোচ হা বসিয়ে দিয়েছেন। এই নিয়ে মিডিয়া কিছু প্রশ্ন করলে পেপ গার্দিওলা জানান আর্লিংয়ের বয়স সবে ২২ বছর। গোটা জীবনটাই পড়ে রয়েছে। এখনই যদি ডাবল হ্যাট্রিক করে ফেলে। পরে আর এটি স্পর্শ করার মন থাকবে না। উন্নতির সবসময জায়গা রেখে দেওয়া উচিত।
এদিন তার মধ্যে ম্যান সিটি তারকার প্রথম গোলটি বিতর্কিত পেনাল্টি থেকে।
গ্রহাণু থেকে পাথর কুড়োতে যাচ্ছে চিনের রকেট, মাটি খামচে মণিমাণিক্য খুঁজবে ঝুরং রোভার