Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

সাতসকালে ঝাড়গ্রামে ইডি হানা,সরকারি আবাসনে চলছে তল্লাশি, এলাকা ঘিরেছে সিআরপিএফ

সকালে ঝাড়গ্রামে বাছুরডোবায় ওই আধিকারিকের বাড়িতে হাজির হয় ইডির ছয়জনের একটি দল। সরকারি আবাসনের বাইরে মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনী।  

সাতসকালে ঝাড়গ্রামে ইডি হানা,সরকারি আবাসনে চলছে তল্লাশি, এলাকা ঘিরেছে সিআরপিএফ

শেষ আপডেট: 6 February 2024 13:52

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: রাজ্যে ফের ইডির হানা। মঙ্গলবার সাত সকালে ঝাড়গ্রামে পৌঁছয় ইডির একটি দল। ডব্লুবিসিএস অফিসার শুভ্রাংশু মণ্ডলের বাড়িতে তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।

 জানা গিয়েছে, জাতিগত শংসাপত্র নিয়ে জালিয়াতিকাণ্ডে এই তল্লাশি চালানো হচ্ছে। এদিন সকালে ঝাড়গ্রামে বাছুরডোবায় ওই আধিকারিকের বাড়িতে হাজির হয় ইডির ছয়জনের একটি দল। সরকারি আবাসনের বাইরে মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনী।

খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। যদিও থানার ওসিকে সিআরপিএফ জওয়ানরা ভিতরে প্রবেশ করতে দেননি।  তল্লাশির কাগজ দেখতে চান আইসি। সে সংক্রান্ত কাগজ দেখানো হলে তিনি বেরিয়ে যান বলে খবর। এই প্রতিবেদন লেখার সময় অর্থাৎ সকাল সাড়ে ৯ টা পর্যন্ত ওই সরকারি আধিকারিকের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি।

 সূত্রের খবর, শুভ্রাংশু মণ্ডল নামে ওই ডব্লুবিসিএস আধিকারিক সংখ্যালঘু সেলে কর্মরত ছিলেন। তারই রেশ ধরে এদিনের অভিযান বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগে এই একই মামলায় সিবিআই তদন্তে নামে। এবার এবার তল্লাশি অভিযানে নামল ইডি।


```