Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

সাতসকালে নানা জায়গায় ইডি-র হানা, সুপ্রিম কোর্টের শুনানির আগে তুঙ্গে আরজি কর দুর্নীতি তদন্ত

গত বৃহস্পতিবারই সিঁথির মোড়ের কাছে বিটি রোডের ধারে সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিয়েছিল সিবিআইয়ের একটি দল। তাঁর বাড়ি ও বাড়ি লাগোয়া তাঁরই একটি নার্সিং হোমে অভিযান চালিয়েছিলেন আধিকারিকেরা। প্রায় দেড় ঘণ্টা ধরে চলেছিল তল্লাশি।

সাতসকালে নানা জায়গায় ইডি-র হানা, সুপ্রিম কোর্টের শুনানির আগে তুঙ্গে আরজি কর দুর্নীতি তদন্ত

ফাইল ছবি।

শেষ আপডেট: 17 September 2024 08:59

দ্য ওয়াল ব্যুরো: আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যজুড়ে তোলপাড়ের মাঝেই হাসপাতালের আর্থিক দুর্নীতির পাহাড় সামনে আসতে শুরু করেছে। প্রাথমিক ভাবে সিবিআই এই তদন্ত শুরু করলেও, পরে আসরে নেমেছে ইডি। 

সেই সূত্রেই আজ, মঙ্গলবার সাতসকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছেন ইডির আধিকারিকেরা। তার মধ্যে রয়েছে তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের বাড়িও।

শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও ছিলেন। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির অভিযোগের তালিকায় ছিলেন এই বিধায়ক। দুর্নীতির তদন্ত শুরুর পর থেকেই তিনি কেন্দ্রীয় সংস্থাগুলির স্ক্যানারের আওতায় এসে পড়েছেন। 

গত বৃহস্পতিবারই সিঁথির মোড়ের কাছে বিটি রোডের ধারে সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিয়েছিল সিবিআইয়ের একটি দল। তাঁর বাড়ি ও বাড়ি লাগোয়া তাঁরই একটি নার্সিং হোমে অভিযান চালিয়েছিলেন আধিকারিকেরা। প্রায় দেড় ঘণ্টা ধরে চলেছিল তল্লাশি। 

সিবিআই বাড়ি থেকে চলে যাওয়ার পর অবশ্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ্ত জানিয়েছিলেন, তদন্তকারী আধিকারিকদের সবরকম ভাবে সহযোগিতা করবেন তিনি। আজ ফের গিয়ে পৌঁছল ইডি।

আজ উত্তর কলকাতায় সুদীপ্ত রায়ের বাড়ির পাশাপাশি দক্ষিণে বালিগঞ্জ সার্কুলার রোডেও পৌঁছেছে ইডি। এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছেন আধিকারিকেরা। কলকাতার বাইরে হুগলিতেও গিয়েছে ইডির একটি দল।

প্রসঙ্গত, আজ, মঙ্গলবারই সুপ্রিম কোর্টে আরজি করে ধর্ষণ ও খুনের মামলার শুনানি রয়েছে। তার আগেই রাজ্যের নানা প্রান্তে ইডি-র এই অভিযান বিশেষ তাৎপর্যপূর্ণ।


```