Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

শেষ দফা ভোটে শিয়ালদহ ডিভিশনে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের, দেখে নিন তালিকা

ভোটকর্মীদের সুবিধার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করল রেল। 

শেষ দফা ভোটে শিয়ালদহ ডিভিশনে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের, দেখে নিন তালিকা

শিয়ালদহ ডিভিশনে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের

শেষ আপডেট: 28 May 2024 14:07

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ১ জুন দেশ জুড়ে সপ্তম দফার লোকসভা নির্বাচন। দেশের আটটি রাজ্যে ৫৭টি আসনে ভোট রয়েছে শেষ দফায়। বাংলার দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর-এই নয়টি কেন্দ্রে ওইদিন ভোট রয়েছে। আর ওইদিন ভোটকর্মীদের সুবিধার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করল রেল। 

আগামী ১ ও ২ জুন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের অনুরোধে শিয়ালদহ ডিভিশনে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। মধ্যরাতে ডায়মন্ড হারবার, ক্যানিং এবং নামখানা থেকে শিয়ালদহ দক্ষিণে কিছু বিশেষ ইএমইউ ট্রেন চালানো হবে। 

তাহলে কোন কোন বিশেষ ট্রেন চলবে এক ঝলকে দেখে নিন

নামখানা - শিয়ালদহ স্পেশাল: ১ জুন রাত ১১:৪৫ মিনিটে নামখানা থেকে ছাড়বে। যা ২ জুন রাত ০২:২০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।

ডায়মন্ড হারবার শিয়ালদহ স্পেশাল: ২ জুন রাত ১ টায় ডায়মন্ড হারবার থেকে ছেড়ে রাত ২টো ২৭ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।

ক্যানিং-শিয়ালদহ স্পেশাল: ২রা জুন রাত ১ টায় ক্যানিং থেকে ছেড়ে রাত ২টো ৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। স্পেশাল ট্রেনগুলি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশন সহ সমস্ত স্টেশনেই থামবে।

এছাড়াও, ৩৪১৬৫ বজবজ - শিয়ালদহ ইএমইউ লোকাল ২ জুন রাত ১২.০৫- এর পরিবর্তে রাত ১২:৩০ টায় বজবজ থেকে ছাড়বে।

অনেক সময়ই দেখা যায়, শিয়ালদা দক্ষিণ শাখায় থাকা একটি স্টেশন থেকে ভোটকেন্দ্র অনেকটা ভেতরে হয়। ভোট শেষ করে বাড়ি ফিরতে সমস্যায় পড়ে যান ভোটকর্মীরা। তবে এবার তাদের জন্য সুখবর। গভীর রাতে ভোটের কাজ শেষ হলেও নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবেন ভোটকর্মীরা। 


```