
শেষ আপডেট: 30 April 2023 16:37
দ্য ওয়াল ব্যুরো: শিলিগুড়ি (Siliguri) ইস্টবেঙ্গলের (East Bengal) শহর। কিন্তু ওই শহরে প্রথম রাস্তা হয়েছে মোহনবাগান অ্যাভিনিউ নামে। রবিবার এপ্রিল মাসের শেষদিনে লাল হলুদ রংয়ে ভেসে গেল শিলিগুড়ির রাজপথ।
শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন রাস্তার নামকরণ হল ‘ইস্টবেঙ্গল রোড’ নামে। শিলিগুড়ি পুর নিগমের চেয়ারম্যান গৌতম দেব আগেই ঘোষণা করেছিলেন, খুব শীঘ্রই ইস্টবেঙ্গল ক্লাবের নামে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন রাস্তার নামকরণ হবে। ‘মোহনবাগান অ্যাভিনিউ’ হওয়ার ২৮ দিনের মাথায় এই শহরে হল ইস্টবেঙ্গল রোড।

এদিনের অনুষ্ঠানে শিলিগুড়িতে উপস্থিত ছিলেন একঝাঁক প্রাক্তন ফুটবলার। ভাস্কর গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে মনোরঞ্জন ভট্টাচার্য, বিকাশ পাঁজি, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অলোক মুখোপাধ্যায়, অতনু ভট্টাচার্য থেকে মিহির বসু, কৃষ্ণেন্দু রায়, সুমিত মুখোপাধ্যায়রা হাজির ছিলেন। কর্তাদের মধ্যে ছিলেন দেবব্রত সরকার, রূপক সাহার মতো শিল্পপতিদেরও দেখা গিয়েছে।
শোভাযাত্রা শেষে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম চত্তরে একটি অনুষ্ঠানও হয়। শহর কলকাতা থেকে বেরিয়ে উত্তরবঙ্গের শিলিগুড়িতে ভারতীয় ফুটবলের দুই প্রধান ক্লাবের নামে রাস্তা হওয়াটা ইতিবাচক দিক।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত ক্যাচ, আলোচনায় উঠে এলেন ধোনির সতীর্থ