Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

টুইটারে নতুন ডিপি প্রধানমন্ত্রীর! নিজের নয়, কীসের ছবি দিলেন তিনি

দ্য ওয়াল ব্যুরো: টুইটারে ডিসপ্লে পিকচার (DP) অর্থাৎ ডিপি বদল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে ১০০ কোটি মানুষের কোভিড টিকাকরণ সম্পূর্ণ হওয়ার পরেই সেই সাফল্যের চিহ্ন হিসেবে নিজের ছবি বদলালেন মোদী। সে ছবিতে এখন তিনি নেই। রয়েছে করোনার ভ্

টুইটারে নতুন ডিপি প্রধানমন্ত্রীর! নিজের নয়, কীসের ছবি দিলেন তিনি

শেষ আপডেট: 22 October 2021 05:41

দ্য ওয়াল ব্যুরো: টুইটারে ডিসপ্লে পিকচার (DP) অর্থাৎ ডিপি বদল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে ১০০ কোটি মানুষের কোভিড টিকাকরণ সম্পূর্ণ হওয়ার পরেই সেই সাফল্যের চিহ্ন হিসেবে নিজের ছবি বদলালেন মোদী। সে ছবিতে এখন তিনি নেই। রয়েছে করোনার ভ্যাকসিনের একটি শিশি। তাতে লেখা আছে ১০০ কোটির ভ্যাকসিনের কথা। সেই সঙ্গে প্রধানমন্ত্রী ছবিতেই বার্তা রেখেছেন, 'ভারতকে অভিনন্দন'। দেখুন সেই নতুন ডিপি। Image বৃহস্পতিবারই সরকারি পরিসংখ্যান বলে, দেশের ১০০ কোটি মানুষের টিকাকরণ সম্পন্ন হয়েছে। এর পরেই টুইট করেন প্রধানমন্ত্রী। লেখেন, "ভারত ইতিহাস লিখেছে। দেশেক বিজ্ঞান, প্রযুক্তি ও ১৩০ কোটি মানুষের সমবেত প্রয়াসের ফলে এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী আমরা।" https://twitter.com/narendramodi/status/1451051712387731458 এর পরেই আজ, শুক্রবার নিজের ডিপি বদল করে একই বার্তা দেন তিনি। জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর, দেখুন লাইভ হাইলাইটস এর আগে এপ্রিল মাসে টুইটারে ডিপি বদল করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেবারে ছিল লকডাউন বাড়ার ঘোষণা। সে ছবিতে মোদীর মুখ-নাক ঢাকা ছিল মাস্ক নয়, অসমের ঐতিহ্যের প্রতীক 'গামোছা' দিয়ে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```