Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

শরীরে হাত না দিয়ে চিকিৎসা সম্ভব নয়! ডাক্তার নিগ্রহে অভিযুক্তকে জামিন দিল না আদালত

দ্য ওয়াল ব্যুরো: শারীরিক পরীক্ষা (medical test) করার সময় স্ত্রীর শরীরে হাত দিয়েছিলেন চিকিৎসক। তা দেখতে পেয়েই কর্তব্যরত চিকিৎসকের জামার কলার ধরে তাঁকে কষিয়ে থাপ্পড় মেরেছিলেন স্বামী। সেই মামলাতে অভিযুক্ত স্বামীর আগাম জামিনের আবেদন নাকচ করে দ

শরীরে হাত না দিয়ে চিকিৎসা সম্ভব নয়! ডাক্তার নিগ্রহে অভিযুক্তকে জামিন দিল না আদালত

শেষ আপডেট: 1 March 2023 10:05

দ্য ওয়াল ব্যুরো: শারীরিক পরীক্ষা (medical test) করার সময় স্ত্রীর শরীরে হাত দিয়েছিলেন চিকিৎসক। তা দেখতে পেয়েই কর্তব্যরত চিকিৎসকের জামার কলার ধরে তাঁকে কষিয়ে থাপ্পড় মেরেছিলেন স্বামী। সেই মামলাতে অভিযুক্ত স্বামীর আগাম জামিনের আবেদন নাকচ করে দিয়ে কেরল উচ্চ আদালত (Kerala High Court) জানাল, রোগীকে স্পর্শ না করে তাঁর চিকিৎসা করা সম্ভব নয়।

চিকিৎসককে নিগ্রহের (Doctor beaten) ঘটনাটি ঘটেছিল গত ৮ জানুয়ারি। স্বামীর সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন ২৭ বছর বয়সি মহিলা। তাঁর শারীরিক পরীক্ষা করার জন্য হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মহিলার শরীরে স্পর্শ করেন। তা দেখতে পেয়েই ছুটে এসে মহিলার স্বামী ওই চিকিৎসকের জামার কলার ধরে তাঁকে সজোরে থাপ্পড় মারেন। সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন নিগৃহীত চিকিৎসক। আর তাতেই কেরল উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন অভিযুক্ত ব্যক্তি।

কিন্তু মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেছেন, যদি কোনও রোগী চিকিৎসা চান, এবং পরীক্ষা করার সময় চিকিৎসক তাঁর শরীর স্পর্শ করলে তিনি ক্ষুব্ধ হন, তাহলে চিকিৎসা চালিয়ে যাওয়া তাঁর পক্ষে সমস্যাজনক। বুকের বাঁদিকে স্টেথোস্কোপ দিয়ে হৃৎস্পন্দন পরীক্ষা করে দেখার ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য।

মামলার নথিপত্র খতিয়ে দেখে আদালত জানিয়েছে, হাসপাতালের প্রকাশ্য জায়গায় দুজন নার্সের উপস্থিতিতে ওই মহিলাকে পরীক্ষা করেছিলেন ওই চিকিৎসক। শুধু তাই নয়, নিগৃহীত চিকিৎসক এই বিষয়ে আগে মহিলার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তারপর ওই চিকিৎসকের বিরুদ্ধে স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ আনেন অভিযুক্ত ব্যক্তি, জানিয়েছে আদালত। আরও জানা যায়, অভিযুক্ত ব্যক্তির আগেও একাধিক অপরাধের ইতিহাস রয়েছে।

সবদিক মাথায় রেখেই অভিযুক্তের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। বিচারপতি জানিয়েছেন, অভিযুক্তকে জামিন দিলে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে পারে। শুধু তাই নয়, যে সমস্ত কর্তব্যরত চিকিৎসকরা মানুষকে চিকিৎসা পরিষেবা দেবেন বলে শপথ নিয়েছেন, তাঁদেরও সুরক্ষা ব্যাহত হবে। তাতে জনসাধারণের চিকিৎসা পরিষেবা পাওয়ার বিষয়ে সম্যস্যা সৃষ্টি হতে পারে।

তবে আদালত এও জানিয়েছে, যে সমস্ত ক্ষেত্রে চিকিৎসকরা নিজেদের সীমা লঙ্ঘন করে রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করেন, সেই ঘটনাগুলিকেও অগ্রাহ্য করা যাবে না। সাক্ষ্যপ্রমাণ এবং পরিস্থিতি বিবেচনা করে সেই ঘটনাগুলির মূল্যায়ণ করা হবে বলে জানিয়েছেন বিচারপতি।

প্রেমিকার গালে থাপ্পড় মারছিলেন প্রেমিক, কলার ধরে সরি বলালেন তেলুগু নায়ক, দেখুন ভিডিও


```