Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

'উত্তরবঙ্গে সব ভেসে যাচ্ছে, এখানে গানের বন্যা বইছে', কার্নিভাল নিয়ে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন দিলীপ

 একদিকে যখন উত্তরবঙ্গ তছনছ হয়ে যাচ্ছে, সেইসময়েও কার্নিভাল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছে বিরোধী দলগুলি। এবার এনিয়ে মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

'উত্তরবঙ্গে সব ভেসে যাচ্ছে, এখানে গানের বন্যা বইছে', কার্নিভাল নিয়ে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন দিলীপ

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 6 October 2025 12:27

দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতের টানা বৃষ্টিতে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে উত্তরবঙ্গ (North Bengal Flood Situation)। বহু ঘর-বাড়ি ধ্বংস হয়েছে, প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ জন। এদিকে রবিবারই রেড রোডে ধুমধাম করে অনুষ্ঠিত হল দুর্গাপুজো কার্নিভাল (Durga Puja Carnival)। একদিকে যখন উত্তরবঙ্গ তছনছ হয়ে যাচ্ছে, সেইসময়েও কার্নিভাল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছে বিরোধী দলগুলি। এবার এনিয়ে মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

দিলীপ ঘোষ বলেন, 'কলকাতায় বৃষ্টির জল জমে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিহার, উত্তরপ্রদেশকে দোষ দেন। আরামবাগ, বর্ধমানে জল জমলে ডিভিসিকে দোষ দেন। এখন উত্তরবঙ্গে ঘর-বাড়ি ভেসে যাচ্ছে, কাকে দোষ দেবেন?' তাঁর কটাক্ষ, 'এতদিন ম্যানমেড ছিল, এটা কি ওম্যান মেড বন্যা হচ্ছে।'

কার্নিভাল নিয়ে তৃণমূল এবং দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানায় এনে দিলীপ ঘোষ বলেন, 'একদিকে উত্তরবঙ্গে লোক ভেসে যাচ্ছে, এখানে গানের বন্যা বইছে, আনন্দের বন্যা বইছে। উত্তরবঙ্গের মানুষ এই জন্যই বলে, আমাদের সরকার দেখে না, সেটা আবার প্রমাণিত।'

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর

এদিকে আজই উত্তরবঙ্গের পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিব। এই নিয়ে বিজেপি নেতার বক্তব্য, 'যা হওয়ায় হয়ে গিয়েছে। এখন গিয়ে কী হবে? কত মানুষ ভেসে গেছে তার খবর নেই...।'

রাজস্থানে কাফ সিরাপ খেয়ে শিশু মৃত্যু

দিলীপ ঘোষ বলেন, 'তদন্ত হবে, অপরাধীরা ধরা পড়বে।' তাঁর কথায়, 'আমাদের এখানে ভেজাল দুধ থেকে শুরু করে ভেজাল ওষুধ সব পাওয়া যায়, অনেক বাংলাদেশেও চলে যাচ্ছে। আরও কঠোর আইন আনা উচিত।'   


```