Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

Digha: এলইডিতে মন্দিরের উদ্বোধন দেখালেই হবে না, মানুষকেও যুক্ত করতে হবে, নির্দেশ সর্বস্তরে

সমুদ্রের জন্য বছরভরই দিযায় লক্ষ লক্ষ পর্যটক হাজির হন। জগন্নাথ মন্দিরের দৌলতে সেখানে যে পর্যটকদের ভিড় আরও বাড়বে তা বলাইবাহুল্য।

Digha: এলইডিতে মন্দিরের উদ্বোধন দেখালেই হবে না, মানুষকেও যুক্ত করতে হবে, নির্দেশ সর্বস্তরে

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 29 April 2025 14:48

দ্য ওয়াল ব্যুরো: দিঘা-পুরী-দার্জিলিং। ভ্রমণ পিপাসু বাঙালির এই চেনাগন্ডিকে অনেকেই সংক্ষেপে  'দীপুদা' বলে অভিহিত করে থাকেন। 

সমুদ্রের জন্য বছরভরই দিযায় লক্ষ লক্ষ পর্যটক হাজির হন। জগন্নাথ মন্দিরের দৌলতে সেখানে যে পর্যটকদের ভিড় আরও বাড়বে তা বলাইবাহুল্য। ইতিমধ্যে দিঘার মন্দিরের (Jagannath Temple in Digha) উদ্বোধন ঘিরে সোম থেকেই বিপুল জন সমাগম সেই ইঙ্গিত দিতে শুরু করেছে।

উদ্বোধনের দিন সবাই সেখানে হাজির হলে প্রচণ্ড ভিড়ে দুর্ঘটনা ঘটতে পারে। সেদিকে নজর রেখে আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, প্রতিটি ব্লকের মানুষ যাতে নিজেদের এলাকায় থেকে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের লাইভ সম্প্রচার দেখতে পান, সেজন্য এলইডির ব্যবস্থা করা হবে।
ইতিমধ্যে তৃণমূলের তরফে জেলায় জেলায় সেই উদ্যোগও নেওয়া হয়েছিল।

সোমবার রাতে এ ব্যাপারে কলকাতা থেকে জেলায় জেলায় বিশেষ নির্দেশ গিয়েছে। যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, শুধু এলইডির মাধ্যমে অনুষ্ঠানের সম্প্রচার দেখালেই হবে না, সমগ্র অনুষ্ঠানের সঙ্গে এলাকার মানুষকে যুক্তও করতে হবে। এজন্য বসার ব্যবস্থা করার পাশাপাশি ভোগ বিলির আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে। বয়স্ক ও বাচ্চাদের জন্য বিশেষ নজরদারির কথাও বলা হয়েছে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকের মতে, বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। হিন্দু ভোট এককাট্টা করতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করেছে পদ্ম শিবির। সদ্য সমাপ্ত রাম নবমীকে কেন্দ্র করে রাজ্যজুড়ে একাধিক কর্মসূচিও নিয়েছিল তাঁরা। 

সংশ্লিষ্ট মহলের মতে, পদ্মশিবিরের এই কৌশল ঠেকাতে এবার দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে সারা রাজ্যের মানুষকে যুক্ত করতে চলেছে শাসকদল। যা বিধানসভা ভোটের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

অন্যদিকে থেমে নেই পদ্মশিবিরও। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বাড়ি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনই কাঁথি শহরে সনাতনী ধর্ম সম্মেলনের আয়োজন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। আদালত থেকে অনুমতি মিললেই যাতে দ্রুত দ্রুত অনুষ্ঠান করা যায়, সেজন্য সব ধরনের প্রস্তুতিও সেরে ফেলা হয়েছে ইতিমধ্যে। 


```