Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

গঙ্গাসাগরের পূণ্যস্নান কবে এবং কখন, জানা গেল বিস্তারিত তথ্য

২০২৫ সালের জানুয়ারি মাসের ৮ থেকে ১৭ ফেব্রুয়ারি হতে চলেছে গঙ্গাসাগর মেলা।

গঙ্গাসাগরের পূণ্যস্নান কবে এবং কখন, জানা গেল বিস্তারিত তথ্য

প্রতীকী ছবি

শেষ আপডেট: 17 December 2024 18:49

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরুতেই গঙ্গাসাগর মেলা। তার আগে মঙ্গলবার মেলার প্রস্তুতি নিয়ে বিশেষ বৈঠক সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সেই বৈঠক থেকে তিনি জানিয়ে দিয়েছেন সাগরের পূণ্যস্নানের দিনক্ষণ। 

২০২৫ সালের জানুয়ারি মাসের ৮ থেকে ১৭ ফেব্রুয়ারি হতে চলেছে গঙ্গাসাগর মেলা। মকর সংক্রান্তি ১৪ জানুয়ারি দুপুর ২টো ৫৮ মিনিটে। আর পূণ্যস্নানের সময় ওই দিনই সকাল ৬টা ৫৮ মিনিট থেকে ১৫ জানুয়ারি (বুধবার) সকাল ৬টা ৫৮ মিনিট পর্যন্ত। আগামী ৫ জানুয়ারি গঙ্গাসাগরের পূণ্যার্থীদের সঙ্গে দেখা করতে বাবুঘাটে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ৬ থেকে ৭ জানুয়ারি গঙ্গাসাগরে থাকবেন তিনি।

মঙ্গলবার রাজ্যের মোট ১৭টি দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকেই তিনি জানান, গঙ্গাসাগর অঞ্চলে কিছু স্পর্শকাতর এলাকা রয়েছে। বেশি করে ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করে সেই এলাকাগুলিতে বেশি খেয়াল রাখতে হবে। যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাঁর আশঙ্কা, গঙ্গাসাগর মেলা বানচাল করার চেষ্টা হতে পারে। সেই কারণেই মূলত গঙ্গাসাগর মেলার সময় যাতে কোনও রাজনৈতিক অনুষ্ঠান না করা হয় সেই আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিনের বৈঠক থেকেই তিনি আরও জানান, সাধারণ মানুষের নিরাপত্তায় সব যানের জিপিএস ট্র্যাকিং সুবিধা থাকবে। একই সঙ্গে স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থা থাকবে যা করা হবে ইসরোর সাহায্যে। যাতে ইন্টারনেট না থাকলেও সমস্যা না নয়। আর গঙ্গাসাগরের মেগা কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটর করা হবে।  এছাড়া সঠিকভাবে ট্র্যাফিক ব্যবস্থার জন্য ১৬টি বাফার জোন করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। গাড়ির গতি নিয়ন্ত্রণে গাড়িগুলি স্পিড ক্যালিব্রেটর বসানো হচ্ছে। পাশাপাশি অন্যান্যবারের মতো সাগরে বাসগুলিতে 'সাগর বন্ধু' থাকবে। মেলা এলাকায় ১ হাজার ১৫০টি সিসিটিভিও বসানো হচ্ছে।


```