Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

এরিকসেনের বুকে বসানো হবে ডেফিব্রিলেটর, জানাল ডেনমার্কের ফুটবল অ্যাসোসিয়েশন

দ্য ওয়াল ব্যুরো: ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেনের বুকে ডেফিব্রিলেটর বসানো হবে। আজ ড্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।   উল্লেখ্য, গত শনিবার ইউরো কাপের গ্রুপ বি-র ম্যাচে ফিনল্যান্ডের মুখোমুখি হয় ডেনমার্ক। খেলা

এরিকসেনের বুকে বসানো হবে ডেফিব্রিলেটর, জানাল ডেনমার্কের ফুটবল অ্যাসোসিয়েশন

শেষ আপডেট: 17 June 2021 13:23

দ্য ওয়াল ব্যুরো: ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেনের বুকে ডেফিব্রিলেটর বসানো হবে। আজ ড্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।   উল্লেখ্য, গত শনিবার ইউরো কাপের গ্রুপ বি-র ম্যাচে ফিনল্যান্ডের মুখোমুখি হয় ডেনমার্ক। খেলা চলাকালীন ৪৩ মিনিটে হঠাৎ সংজ্ঞা হারিয়ে সাইডলাইনের ধারে লুটিয়ে পড়েন ইন্টার মিলানের ২৯ বছর বয়সী এই মিডিফিল্ডার। সেই সময় নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল তাঁর। রেফারি চটজলদি খেলা বন্ধের সিদ্ধান্ত নেন। মেডিক্যাল টিম দ্রুত মাঠে ঢুকে পড়ে। কিন্তু তার আগেই বুকে চাপ, মুখে ফু দিয়ে এরিকসনের জ্ঞান ফেরান ডেনমার্কের অধিনায়ক সাইমন জায়ের। এরপর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা হার্ট অ্যাটাকের বিষয়টি নিশ্চিত করেন।   এরপর বিশ্বের তামাম খেলোয়াড় ও অনুরাগীদের আশ্বস্ত করে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এরিকসন। তাঁর শরীরের অবস্থা নিয়ে এতদিন খুব বেশি মুখ খোলেনি সেদেশের ফুটবল অ্যাসোসিয়েশন। যদিও বৃহস্পতিবার তারা টুইট করে, 'বেশ কয়েক দফা হার্ট পরীক্ষা করার পর আপাতত ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার ডেফিব্রিলেটর বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'    বস্তুত, এই যন্ত্রটি চিকিৎসাজগতে পেসমেকারের উত্তরসূরী। তারই আধুনিক সংস্করণ বলা যেতে পারে। কাজ মোটামুটি একই। হার্ট অ্যাটাক হওয়ার পর আক্রান্তের হৃদস্পন্দনের ছন্দটাকে ধরে রাখা। তা বেড়ে গেলে স্বাভাবিক করা। আবার কমে গেলে মাত্রাটা বাড়িয়ে ফের সচল করে তোলা।   উল্লেখ্য, আজই ইউরোর গুরুত্বপূর্ণ লড়াইয়ে বেলজিয়ামের মুখোমুখি হচ্ছে ডেনমার্ক। সেই ম্যাচের দশম মিনিটে ১০ নম্বর জার্সির এরিকসনকে শুভেচ্ছা জানাতে বিশেষ আয়োজনও করা হতে পারে। 

```