Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

জ্যাকলিন হাজিরা এড়ালেন, আর্থিক তছরুপ মামলায় ফের তলব দিল্লি পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: ফের বিপাকে অভিনেতা জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। আর্থিক তছরুপ মামলায় ফের নতুন করে সমন পাঠাল দিল্লি পুলিশ। উল্লেখ্য, এই মামলায় সোমবার হাজিরার নির্দেশ ছিল। কিন্তু অভিনেতা যাননি। ফলে ফের তাঁকে নতুন করে সমন পা

জ্যাকলিন হাজিরা এড়ালেন, আর্থিক তছরুপ মামলায় ফের তলব দিল্লি পুলিশের

শেষ আপডেট: 12 September 2022 13:29

দ্য ওয়াল ব্যুরো: ফের বিপাকে অভিনেতা জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। আর্থিক তছরুপ মামলায় ফের নতুন করে সমন পাঠাল দিল্লি পুলিশ। উল্লেখ্য, এই মামলায় সোমবার হাজিরার নির্দেশ ছিল। কিন্তু অভিনেতা যাননি। ফলে ফের তাঁকে নতুন করে সমন পাঠাল দিল্লি পুলিশ (Delhi Police)।

প্রায় ২০০ কোটি টাকার আর্থিক তছরুপ (Money Laundering) মামলায় নাম জড়িয়েছে বলি তারকার। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এর আগেও একাধিকবার জেরা করার জন্য জ্যাকলিনকে ডাকে দিল্লি পুলিশ। কিন্তু নানান কাজের কথা জানিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। এবার আগামী ১৪ তারিখ হাজিরার জন্য সমন পাঠাল পুলিশ।

এর আগে, এই মামলাতেই ইডির জেরার মুখে পড়তে হয় তাঁকে। এমনকি ইডি এই মামলার চার্জশিটে জ্যাকলিনের নামও নথিভুক্ত করে। ইডি নিজেদের চার্জশিটে জানাল, ‘ঘনিষ্ঠ বন্ধু’ সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar) অপরাধমূলক সমস্ত ঘটনা সম্পর্কেই অবগত ছিলেন জ্যাকলিন।

সুকেশ চন্দ্রশেখরের নামে ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ আনেন দিল্লির এক ব্যবসায়ী। সেই মামলায় সুকেশকে গ্রেফতার করা হয়। জ্যাকলিনের বিরুদ্ধে অভিযোগ ছিল প্রতারণার টাকাতেই সুকেশ তাঁকে দামী উপহার কিনে দিয়েছে। এ ব্যাপারে পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে ইডি।

এখন এটাই দেখার ১৪ তারিখ বলি তারকা যান কিনা দিল্লি পুলিশের কাছে। গত ৩০ অগস্ট ইডির ম্যারাথন জেরার মুখোমুখি হতে হয় জ্যাকলিনকে। সেখানেই তাঁর বয়ান রেকর্ড করা হয়। ইডি জানিয়েছিল, জেরায় বহু তথ্য উঠে এসেছে। যা তদন্তের অগ্রগতিতে কাজে লাগবে।

বারাণসীর মন্দির-মসজিদ মামলার রায়: মোদী সরকার কি এরপর উপাসনাস্থল আইন বদলের পথে হাঁটবে


```