Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

মহিলাকে গাড়িচাপা দিয়ে পলাতক দিল্লি পুলিশের সাব ইনসপেক্টর

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার দিল্লির কাছে গাড়ির ধাক্কায় এক বয়স্ক মহিলা গুরুতর আহত হন। পরে জানা যায়, গাড়িটি চালাচ্ছিলেন দিল্লি পুলিশের এক সাব ইনসপেক্টর। পরে ৫৬ বছর বয়সী ওই পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভিতে ওই দুর্ঘটনার যে ছবি উঠেছিল

মহিলাকে গাড়িচাপা দিয়ে পলাতক দিল্লি পুলিশের সাব ইনসপেক্টর

শেষ আপডেট: 4 July 2020 08:39

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার দিল্লির কাছে গাড়ির ধাক্কায় এক বয়স্ক মহিলা গুরুতর আহত হন। পরে জানা যায়, গাড়িটি চালাচ্ছিলেন দিল্লি পুলিশের এক সাব ইনসপেক্টর। পরে ৫৬ বছর বয়সী ওই পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভিতে ওই দুর্ঘটনার যে ছবি উঠেছিল, তা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তাতে দেখা যাচ্ছে, একটি চলন্ত গাড়ির বনেটে শুয়ে আছেন এক মহিলা। মনে হচ্ছে, গাড়িটি ধাক্কা মারায় তিনি ওইভাবে বনেটের ওপরে পড়ে গিয়েছিলেন। কিছুক্ষণ বাদে সরু রাস্তায় গাড়িটি আচমকা থেমে গেল। মহিলা বনেটের ওপর থেকে ছিটকে পড়লেন। আশপাশ থেকে দৌড়ে এলেন কয়েকজন। তাঁরা মহিলাকে ধরে তোলার চেষ্টা করছেন, এমন সময় গাড়ি ফের স্টার্ট দিয়ে দ্রুতবেগে বেরিয়ে গেল। গাড়ির চাকা চলে গেল মহিলার ওপর দিয়ে। পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় গাজিপুরের চিল্লা গ্রামের কাছে ওই দুর্ঘটনা ঘটে। গাড়ির চালক সাব ইনসপেক্টর যোগেন্দ্রর বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগ, তিনি বিপজ্জনকভাবে গাড়ি চালিয়েছেন। পথচারীর জীবন বিপন্ন করে তুলেছেন।

```