Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

গোরক্ষকদের ঠেকানোর দায়িত্ব সবারই, বলল সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো: গোরক্ষকদের হাতে যারা নিহত হচ্ছে, তাদের ধর্ম বা জাত বিচারের দরকার নেই। তাদের একটাই পরিচয়। তারা গোরক্ষকদের শিকার। মঙ্গলবার এই মন্তব্য করে গোরক্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দী

গোরক্ষকদের ঠেকানোর দায়িত্ব সবারই, বলল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 3 July 2018 08:37

দ্য ওয়াল ব্যুরো: গোরক্ষকদের হাতে যারা নিহত হচ্ছে, তাদের ধর্ম বা জাত বিচারের দরকার নেই। তাদের একটাই পরিচয়। তারা গোরক্ষকদের শিকার। মঙ্গলবার এই মন্তব্য করে গোরক্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেছেন, কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারে না। রাজ্য সরকারগুলির দায়িত্ব এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়া। গোরক্ষকদের বিরুদ্ধে সম্প্রতি সুপ্রিম কোর্টে দু'জন আবেদন করেন। তার ভিত্তিতে মঙ্গলবার শুনানি হয়। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, আইন-শৃঙ্খলা রক্ষা রাজ্যের দায়িত্ব।  সেই প্রসঙ্গে এদিন প্রধান বিচারপতি বলেন, রাজ্যগুলি যাতে গোরক্ষকদের প্রতিরোধ করে সেজন্য তাদের অনুরোধ করা কি কেন্দ্রের দায়িত্ব নয়? প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, এক্ষেত্রে কেউ হাত ধুয়ে ফেলতে পারবে না। এক আবেদনকারীর হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী ইন্দিরা জয়সিং। তিনি বলেন, গোরক্ষকদের ঠেকানোর জন্য কেন্দ্রীয় সরকার যাতে একটি জাতীয় পলিসি তৈরি করে সেজন্য নির্দেশ দেওয়া উচিত। তাছাড়া এর আগে আদালতের বেশ কয়েকটি রায়ে বলা হয়েছে, গোরক্ষকদের শিকার হলে সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে।  কিন্তু বহু ক্ষেত্রেই সরকার ক্ষতিপূরণ দেয় না। সুপ্রিম কোর্ট এসম্পর্কে রায়দান স্থগিত রেখেছে।

```