Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

শিশুদের জন্য কোভিড ভ্যাকসিন সম্ভবত আগামী মাসেই, বিজেপি এমপিদের বললেন স্বাস্থ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার সকালে বিজেপির সংসদীয় দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দলীয় এমপিদের বলেন, শিশুদের জন্য কোভিড ভ্যাকসিন এসে যাবে সম্ভবত আর কয়েক দিনের মধ্যে। এরপরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেন

শিশুদের জন্য কোভিড ভ্যাকসিন সম্ভবত আগামী মাসেই, বিজেপি এমপিদের বললেন স্বাস্থ্যমন্ত্রী

শেষ আপডেট: 27 July 2021 08:27

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার সকালে বিজেপির সংসদীয় দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দলীয় এমপিদের বলেন, শিশুদের জন্য কোভিড ভ্যাকসিন এসে যাবে সম্ভবত আর কয়েক দিনের মধ্যে। এরপরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেন, সম্ভবত আগামী মাস থেকেই শিশুদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকা দেওয়া হলে দেশ জুড়ে স্কুল খোলার মতো পরিস্থিতি তৈরি হবে। চলতি মাসের শুরুতে ন্যাশনাল এক্সপার্টস গ্রুপ অন ভ্যাকসিনের প্রধান এন কে অরোরা বলেন, সেপ্টেম্বরেই ১২ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে যাবে। তাদের জাইদাস ক্যাডিলার ভ্যাকসিন দেওয়া হবে। সামগ্রিকভাবে কিন্তু দেশ জুড়ে টিকাকরণের গতি হয়ে গিয়েছে ধীর। কেন্দ্রীয় সরকার স্থির করেছিল, জুলাইয়ের মধ্যে দেশে সাড়ে ১৩ কোটি মানুষকে কোভিডের টিকা দেওয়া হবে। কিন্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমানে যে হারে টিকাকরণ চলছে, তাতে এই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব নাও হতে পারে। গত রবিবার অবধি টিকা দেওয়া হয়েছে মোট ৯ কোটি ৯৪ লক্ষ মানুষকে। অর্থাৎ রোজ গড়ে ৩৮ লক্ষ ২৬ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণের এই হার বজায় থাকলে জুলাইয়ের শেষে ১২ কোটি ৫০ লক্ষ লোককে টিকা দেওয়া যাবে। লক্ষ্যমাত্রা পূরণ করতে গেলে মাসের বাকি দিনগুলিতে দৈনিক ৬০ লক্ষ মানুষকে ভ্যাকসিন দেওয়া প্রয়োজন। জুলাইয়ে মাত্র দু'দিন এই লক্ষ্যমাত্রা পূরণ করা গিয়েছে। ভারতে দ্বিতীয় দফায় সর্বজনীন টিকাকরণ শুরু হয় ২১ জুন। তখন দৈনিক ৮৭ লক্ষ মানুষকে টিকা দেওয়া হচ্ছিল। সেই সময় স্থির হয়, জুলাইতে সাড় ১৩ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। সরকারি তথ্যে দেখা যাচ্ছে, জুনের তুলনায় জুলাইতে টিকাকরণের হার কমেছে। ২৬ জুন শেষ হওয়া সপ্তাহে টিকা দেওয়া হয়েছিল সাড়ে চার কোটি মানুষকে। অন্যদিকে ২৫ জুলাই শেষ হওয়া সপ্তাহে ২ কোটি ৮০ লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানায়, মোট ৪৩ কোটি ৫১ লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে। রবিবার টিকা নিয়েছেন ১৯ লক্ষ ৯৯ হাজার ৮৭৪ জন। ৩৪ কোটি মানুষ ভ্যাকসিনের একটা ডোজ নিয়েছেন। ৯ কোটি ৩০ লক্ষের বেশি মানুষ নিয়েছেন দু'টি ডোজ। ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যে ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে। কোভিডের দ্বিতীয় ওয়েভ অবশ্য স্তিমিত হয়ে আসছে ক্রমশ। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, খুব শীঘ্র আসতে পারে তৃতীয় ওয়েভ। তার আগে যত বেশি সম্ভব মানুষকে টিকা দিতে হবে।

```