Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

বিহারের ভোটে টিকিট পুলিশ কনস্টেবলকে, শূন্য হাতে ফিরলেন প্রাক্তন ডিজি

দ্য ওয়াল ব্যুরো : গত মাসে চাকরি ছেড়েছিলেন বিহারের পুলিশ প্রধান গুপ্তেশ্বর পাণ্ডে। তিনি ঘোষণা করেছিলেন, রাজনীতিতে যোগ দেবেন। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেডের হয়ে ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। নির্দিষ্ট করে বলেছিলেন, বক

বিহারের ভোটে টিকিট পুলিশ কনস্টেবলকে, শূন্য হাতে ফিরলেন প্রাক্তন ডিজি

শেষ আপডেট: 8 October 2020 11:04

দ্য ওয়াল ব্যুরো : গত মাসে চাকরি ছেড়েছিলেন বিহারের পুলিশ প্রধান গুপ্তেশ্বর পাণ্ডে। তিনি ঘোষণা করেছিলেন, রাজনীতিতে যোগ দেবেন। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেডের হয়ে ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। নির্দিষ্ট করে বলেছিলেন, বক্সার থেকে প্রার্থী হতে চান। কারণ তাঁর বাড়ি ওই জেলাতেই। কিন্তু জেডি ইউয়ের প্রার্থী তালিকা প্রকাশ হতে দেখা গেল গুপ্তেশ্বর সিং-এর নাম নেই। এনডিএ জোটের হয়ে বক্সার থেকে দাঁড়াচ্ছেন পুলিশের প্রাক্তন কনস্টেবল পরশুরাম চতুর্বেদি। অর্থাৎ প্রার্থী হওয়ার দৌড়ে প্রাক্তন কনস্টেবল হারিয়ে দিয়েছেন প্রাক্তন ডিজিকে। বৃহস্পতিবার চতুর্বেদি বলেন, আমাকে প্রার্থী করার জন্য বিজেপিকে ধন্যবাদ জানাই। ডিজি আমার বড়ভাই। আমি তাঁর পা ছুঁয়ে প্রণাম করেছি। তাঁর প্রতি আমার শ্রদ্ধা আছে। পরে চতুর্বেদি বলেন, বিহার পুলিশে কাজ করার সময় আমি বেশ কয়েকটি দফতরে পোস্টেড ছিলাম। সিআইডিতেও একসময় কাজ করেছি। তাঁর কথায়, "যেখানেই কাজ করেছি, আমাকে সকলে সম্মান করেছে। আমি ভাল কর্মী হিসাবে পরিচিত ছিলাম।" তাঁকে প্রশ্ন করা হয়, আপনি কি জয়ের ব্যাপারে নিশ্চিত? তিনি দুই আঙুল তুলে ভিকট্রি সাইন দেখান। বিহার সরকারের হয়ে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তদন্তের জন্য সরব হন গুপ্তেশ্বর পাণ্ডে। তিনি স্বেচ্ছাবসর নিয়েছেন। তাঁর অবসরের দিন 'রবিনহুড পাণ্ডে' নামে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে তাঁকে 'পাবলিক হিরো' হিসাবে দেখানো হয়েছে। ইউটিউবে রিলিজ হয়েছে সেই মিউজিক ভিডিও। তাতে অভিনয় করেছেন গুপ্তেশ্বর পাণ্ডে। সঙ্গে রয়েছেন দীপক ঠাকুর। দীপকই এই গানের সুরকার এবং গীতিকার। নিজেই কম্পোজও করেছেন গানটি। বিগ বসের ঘরে প্রতিযোগী হয়ে আসা দীপক ঠাকুর ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর জন্যও গান কম্পোজ করেছিলেন। অনুরাগ কাশ্যপের ছবির পাশাপাশি হিট হয়েছিল দীপক ঠাকুরের গানও। এবার ‘রবিনহুড’ গুপ্তেশ্বর পাণ্ডেকে নিয়ে গান বেঁধেছেন তিনি। ইউটিউবে এর মধ্যেই ভাইরাল হয়েছে এই গান। রিলিজের পর থেকে প্রায় ১৩ হাজার লাইক পড়েছে এই ভিডিওতে। এর মধ্যেই দেখে ফেলেছেন প্রায় ৯২ হাজার মানুষ। বৃহস্পতিবার ফেসবুকে গুপ্তেশ্বর লিখেছেন, "অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে ফোন করছেন। আমি তাঁদের উদ্বেগের কথা জানি। প্রত্যেকেই আশা করেছিলেন, আমি এবার ভোটে দাঁড়াব। কিন্তু আমি ভোটে দাঁড়াচ্ছি না। হতাশার কিছু নেই। ধৈর্য ধরুন।" পরে তিনি লেখেন, "আমি সারা জীবন জনগণের সেবা করেছি। দয়া করে আপনারা ধৈর্য ধরুন। আমাকে ফোন করবেন না। আমি বিহারের জনগণের জন্য জীবন উৎসর্গ করেছি। আমার জন্মস্থান বক্সারের প্রত্যেক দাদা, দিদি, মা এবং তরুণের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আপনারা আমাকে আগের মতোই আশীর্বাদ করবেন।"

```