Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

কর্নাটকে ক্ষমতায় আসছে কংগ্রেস, ভোট গ্রহণের মাঝে এমন দাবি কেন করল দল

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটক বিধানসভার ভোট গ্রহণ পর্ব নির্বিঘ্নেই চলছে। রাজ্যের ৫৮ হাজার বুথে ভোট গ্রহণ চলছে। একমাত্র সমস্যা আবহাওয়া। ৪০ ডিগ্রির উপরে তাপমাত্রা। কিছু জেলায় লু বইছে। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, কংগ্রেস সভাপতি মল্লিকার্জু

কর্নাটকে ক্ষমতায় আসছে কংগ্রেস, ভোট গ্রহণের মাঝে এমন দাবি কেন করল দল

শেষ আপডেট: 10 May 2023 08:27

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটক বিধানসভার ভোট গ্রহণ পর্ব নির্বিঘ্নেই চলছে। রাজ্যের ৫৮ হাজার বুথে ভোট গ্রহণ চলছে। একমাত্র সমস্যা আবহাওয়া। ৪০ ডিগ্রির উপরে তাপমাত্রা। কিছু জেলায় লু বইছে।

মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া ভোট দিয়েছেন। সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে ভোট দেওয়ার জন্য উৎসাহ দিয়েছেন।

এদিকে, একটু আগে কর্নাটক কংগ্রেসের অন্যতম মুখ সিদ্দারমাইয়া দাবি করেছেন, কংগ্রেস অন্তত ১৩৫ আসন পাবে (Congress is coming to power in Karnataka)।

কর্নাটকে বিধানসভার ২২৪ আসন। সব ক'টিতে বুধবার একদিনেই ভোট গ্রহণ করা হচ্ছে। সিদ্দারামাইয়ার ১৩৫ আসন পাওয়ার দাবির পিছনে রয়েছে ভোট দানের হার (why did the party make such a claim)। সকাল ১১ টার মধ্যে ২২ শতাংশের বেশি ভোট পড়েছে সেখানে। রাজ্যের তীব্র তাপপ্রবাহের মধ্যে ভোটদানের এই হার যথেষ্ট ভরসা জোগাচ্ছে কংগ্রেসকে।

ভোট দেওয়ার লাইনে

আসলে কর্নাটকে ভোটদানের হার বরাবর কম। নির্বাচন কমিশন ওই রাজ্যের প্রতিটি নির্বাচনে বিশেষ প্রচার চালায় মানুষকে ভোট দিয়ে উৎসাহী করতে। এবারেও করেছে।

কংগ্রেস নেতা সিদ্দারমাইয়ার বক্তব্য, ভোটদানের হার বিগত সব নির্বাচনকে ছাপিয়ে যাবে। আর বাড়তি ভোট আসলে বিজেপি সরকারের বিরুদ্ধে মানুষের রায়। রাজ্যবাসীর মধ্যে সরকার বিরোধী ঝড় বইছে।

ভোটের আগে একাধিক সমীক্ষাতেও কংগ্রেসকে এগিয়ে রাখা হয়েছিল ওই রাজ্যে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ময়দানে নামার পর পরিস্থিতির গুণগত পরিবর্তন হয়েছে বলে অনেকেই মনে করছেন। প্রধানমন্ত্রী কার্যত সব ভুলে তাঁর মুখ চেয়ে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন। আর অতীতে যা করেননি তা কর্নাটকে করে বিতর্কে জড়িয়েছেন প্রধানমন্ত্রী। প্রচার শেষ হয়ে যাওয়ার পরও দিল্লি থেকে ভিডিও বার্তায় রাজ্যবাসীকে অনুরোধ করেছেন বিজেপিকে দুহাত ভরে ভোট দিতে।

ভোটের বাক্সে প্রধানমন্ত্রীর আর্জি এবং বজরংবলীকে হাতিয়ার করে কংগ্রেসকে আক্রমণের প্রভাব কতটা পড়ে সেটাও দেখার।

রতন টাটা, আমজাদ আলি খান, শঙ্কর, চন্দ্রশেখর ঘোষকে সাম্মানিক ডি-লিট শহরের বিশ্ববিদ্যালয়ের


```