Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

নেপালে রাজনৈতিক ডামাডোল সামলাতে এক শীর্ষস্থানীয় নেতাকে পাঠাচ্ছে চিন

দ্য ওয়াল ব্যুরো : গত রবিবার নেপালের সংসদের নিম্নকক্ষ ভেঙে দেন প্রেসিডেন্ট বৈদ্যদেবী ভাণ্ডারী। এরপরে তিনি অন্তর্বর্তী নির্বাচনের দিন ঘোষণা করেন। প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি প্রেসিডেন্টকে নিম্নকক্ষ ভাঙার জন্য সুপারিশ করেছিলেন। বর্তমানে নেপা

নেপালে রাজনৈতিক ডামাডোল সামলাতে এক শীর্ষস্থানীয় নেতাকে পাঠাচ্ছে চিন

শেষ আপডেট: 26 December 2020 14:22

দ্য ওয়াল ব্যুরো : গত রবিবার নেপালের সংসদের নিম্নকক্ষ ভেঙে দেন প্রেসিডেন্ট বৈদ্যদেবী ভাণ্ডারী। এরপরে তিনি অন্তর্বর্তী নির্বাচনের দিন ঘোষণা করেন। প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি প্রেসিডেন্টকে নিম্নকক্ষ ভাঙার জন্য সুপারিশ করেছিলেন। বর্তমানে নেপাল কমিউনিস্ট পার্টির একটা অংশ ওলির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে। নেপালে রাজনৈতিক ডামাডোল শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সেদেশে চার সদস্যের এক প্রতিনিধিদল পাঠাচ্ছে চিন। তার নেতৃত্বে থাকছেন এক উপমন্ত্রী। একটি সূত্রে খবর, চিনা প্রতিনিধিরা নেপালে গিয়ে সেখানকার পরিস্থিতি বুঝতে সাহায্য করবেন। শাসক কমিউনিস্ট পার্টি যাতে ভেঙে না যায়, সেজন্যও চেষ্টা করবেন তাঁরা। নেপালের কমিউনিস্ট পার্টি এখন কার্যত প্রধানমন্ত্রী ওলি ও দলের এক্সিকিউটিভ চেয়ারম্যান পুষ্পকমল দহাল 'প্রচণ্ড'-র গোষ্ঠীর মধ্যে বিভক্ত। ২০১৮ সালে প্রচণ্ডের নেতৃত্বাধীন সিপিএন মাওইস্ট-এর সঙ্গে ওলির নেতৃত্বাধীন সিপিএন ইউএমএল সংযুক্ত হয়। কাঠমাণ্ডু পোস্ট সংবাদপত্রের খবর অনুযায়ী, আগামী রবিবার নেপালে আসছেন চিনের উপমন্ত্রী গুও ইয়েঝোউ। নেপাল কমিউনিস্ট পার্টির দুই নেতা একথা জানিয়েছেন। চিনের সাদার্ন এয়ারলাইনসের বিমানে রবিবার সকালেই কাঠমাণ্ডুতে নামবেন চিনের উপমন্ত্রী। প্রচণ্ডর ঘনিষ্ঠ কমিউনিস্ট নেতা বিষ্ণু রিজাল বলেন, চিন থেকে তাঁদের গুও ইয়েঝোউ-এর সফরের কথা জানানো হয়েছে। কাঠমাণ্ডুতে চিনের দূতাবাস থেকে এসম্পর্কে কিছু জানানো হয়নি। একটি সূত্রে জানা যায়, চিনের উপমন্ত্রী নেপালে কমিউনিস্ট পার্টির দু'টি গোষ্ঠীর সঙ্গেই বৈঠক করবেন। গত কয়েকদিনে নেপালে চিনের রাষ্ট্রদূত হোউ ইয়ানকি দফায় দফায় প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বিষ্ণু রিজাল জানিয়েছেন, প্রচণ্ডর ঘনিষ্ঠ নেতা মাধব নেপালের সঙ্গে বৈঠকের সময় চিনের দূত জানতে চেয়েছিলেন, নেপাল কমিউনিস্ট পার্টি আগামী দিনে কী করবে বলে ভাবছে? গত বৃহস্পতিবার চিনের রাষ্ট্রদূত প্রচণ্ডর সঙ্গে বৈঠক করেন। এর আগেও নেপালের অভ্যন্তরীণ বিষয়ে মাথা গলিয়েছে চিন। গত মে মাসে হোউ ইয়ানকি নেপালের প্রেসিডেন্ট ভাণ্ডারীর সঙ্গে দেখা করেন। তখন প্রচণ্ডর গোষ্ঠী ওলির ওপরে চাপ সৃষ্টি করেছিল যাতে তিনি পদত্যাগ করেন। হোউ ওই সময় ওলি এবং নেপালের কমিউনিস্ট পার্টির অন্যান্য নেতার সঙ্গেও দেখা করেছিলেন। জুলাই মাসে চিনের রাষ্ট্রদূত ফের নেপালের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রচণ্ড ও মাধব নেপালের সঙ্গে দেখা করেন। নেপালের অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেছেন, চিন তাঁদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। ইতিমধ্যে একটি ছাত্র সংগঠন চিনের দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখিয়েছে।

```