Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

বাড়িতে খেলার সময়ে হঠাৎ ভেঙে পড়ল দেওয়াল! মগরাহাটে চাপা পড়ে মৃত্যু বছর ৫-এর অনুষ্কার

মগরাহাটের এক নম্বর ব্লকের অন্তর্গত দেউলান নাজরা মণ্ডলপাড়া এলাকা এই ঘটনায় এখন শোকস্তব্ধ।

বাড়িতে খেলার সময়ে হঠাৎ ভেঙে পড়ল দেওয়াল! মগরাহাটে চাপা পড়ে মৃত্যু বছর ৫-এর অনুষ্কার

এই দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু

শেষ আপডেট: 17 January 2025 21:18

দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে নিজের মনে খেলছিল শিশুটি। হঠাৎ দেওয়াল ভেঙে পড়ল! তাতেই মৃত্যু। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে। মৃত শিশুর নাম অনুষ্কা মণ্ডল (৫)। আর এই ঘটনায় জখম হয়েছে অঙ্কিতা মণ্ডল নামে আরও এক শিশু। 

মগরাহাটের এক নম্বর ব্লকের অন্তর্গত দেউলান নাজরা মণ্ডলপাড়া এলাকা এই ঘটনায় এখন শোকস্তব্ধ। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়িরই দোতলায় কাপড় দিয়ে দোলনা বানিয়ে দুই বোন খেলছিল। সেই সময় হঠাৎই ইটের দেওয়াল ভেঙে যায়। তার নীচেই চাপা পড়ে যায় দুজন। ঘটনাস্থলে মৃত্যু হয় অনুষ্কার। 

অঙ্কিতাকে দ্রুত ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে পরিবারের লোকজনেরা। পরে অবস্থার অবনতি হলে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। এখন সে চিকিৎসাধীন।

মগরাহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান হোসেন মোল্লা জানান, 'শুক্রবার সকালে এমনই এক মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। দলের পক্ষ থেকে আহত শিশুর চিকিৎসার জন্য সমস্ত রকম দায়িত্ব আমরা নিয়েছি এবং যত দ্রুত সম্ভব মৃত শিশুর দেহের ময়না তদন্ত করা হয় সে ব্যবস্থা আমরা করছি।'  


```