Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

পশ্চিম মেদিনীপুরের বন্যাকবলিত এলাকায় রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, আশ্বাস দিলেন পাশে থাকার

পশ্চিম মেদিনীপুরের এসপি ধৃতিমান সরকার বন্যাদুর্গতদের পাশে প্রথম দিন থেকেই ছিলেন।

পশ্চিম মেদিনীপুরের বন্যাকবলিত এলাকায় রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, আশ্বাস দিলেন পাশে থাকার

বন্যাকবলিত এলাকায় মুখ্যসচিব

শেষ আপডেট: 22 September 2024 23:35

দ্য ওয়াল ব্যুরো: ডিভিসি জল ছাড়ায় ভেসে গিয়েছে পশ্চিম মেদিনীপুর, হুগলির একাংশ। ত্রাণের জন্য হাহাকার দেখা গিয়েছে সেখানে। বাড়ি-ঘর ডুবে যাওয়ায় আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন দুর্গতরা।

প্রতিবছর নদীর জল বেড়ে যাওয়া ভেসে যায় এলাকা। এবার সেখানেই পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। পশ্চিমবঙ্গ পুলিশের তরফে সেই ছবি পোস্ট করে লেখা হল 'পাশে আছি। পশ্চিম মেদিনীপুরের বন্যাদুর্গত এলাকায় ত্রাণকার্য স্বয়ং মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে।'

পশ্চিম মেদিনীপুরের এসপি ধৃতিমান সরকার বন্যাদুর্গতদের পাশে প্রথম দিন থেকেই ছিলেন। সেখানকার প্রত্যন্ত এলাকায় কখনও নৌকা, কখনও ট্রলারের করে পরিদর্শনও করেন। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। তাঁর এহেন ভূমিকায় অনেকেই প্রশংসা করেন বলে খবর।

এবার সেখানেই মুখ্যসচিব মনোজ পন্থ, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম-সহ অন্যান্য আধিকারিকরা পৌঁছে যান। কথা বলেন বন্যাকবলিত মানুষদের সঙ্গে। সেখানেও তাঁদের সঙ্গে ছিলেন পশ্চিম মেদিনীপুরের এসপি। 

প্রসঙ্গত, রবিবার দুপুরে হুগলীর খানাকুলেও গিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব। কিশোরপুর অঞ্চলের তালিত সহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন। বানভাসি মানুষদের সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গে ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিষ সেন, হুগলি জেলাশাসক মুক্তা আর্য সহ প্রশাসনিক কর্তারা। বন্যা কবলিতদের হাতে ত্রাণ, জামাকাপড়, বইও তুলে দেওয়া হয়।

মুখ্য সচিব আশ্বাস দেন, বানভাসি মানুষদের সব রকমের সাহায্য করা হবে। আস্তে আস্তে সবাইকে সাহায্য করা হবে। জল একটু নামলেই বাঁধের কাজ শুরু হয়ে যাবে।  


```