Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

মমতার স্পেন সফরে সবুজ সঙ্কেত কেন্দ্রের, আপত্তি করল না সাউথ ব্লক

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় লগ্নি টানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) যে স্পেন সফরে যেতে চাইছেন সেই প্রতিবেদন সবার আগে প্রকাশিত হয়েছিল দ্য ওয়ালে। তবে নবান্ন ঘর পোড়া গরু। অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন,

মমতার স্পেন সফরে সবুজ সঙ্কেত কেন্দ্রের, আপত্তি করল না সাউথ ব্লক

শেষ আপডেট: 31 August 2023 07:56

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় লগ্নি টানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) যে স্পেন সফরে যেতে চাইছেন সেই প্রতিবেদন সবার আগে প্রকাশিত হয়েছিল দ্য ওয়ালে

তবে নবান্ন ঘর পোড়া গরু। অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন, নেপাল, রোম সফরে আপত্তি করেছিল নয়াদিল্লি। তাই আশঙ্কা ছিল এবারও মোদী সরকারের সবুজ সঙ্কেত পাওয়া যাবে কিনা। কারণ, সরকারি কাজে মুখ্যমন্ত্রীদের বিদেশ সফরে বিদেশ মন্ত্রকের ছাড়পত্র বাধ্যতামূলক। কিন্তু এবার আর আপত্তি করল না সাউথ ব্লক। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) স্পেন সফরে (European tou) অনুমতি দিল বিদেশ মন্ত্রক।

নবান্ন সূত্রে খবর, ১২ সেপ্টেম্বর স্পেনের উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী (Chief Minister Mamata Banerjee)। স্পেনে বণিক সভা ও শিল্প সংস্থাগুলির সঙ্গে নবান্নের দূত ইতিমধ্যে ট্র্যাক টু বৈঠক সেরে এসেছেন। মুখ্যমন্ত্রী স্পেন সফরে গেলে আনুষ্ঠানিক ভাবে আলোচনা হবে।

নবান্ন সূত্রে আরও বলা হচ্ছে, আগামী বছরের গোড়ায় বাণিজ্য সম্মেলন তথা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের (BENGAL GLOBAL BUSINESS SUMMIT) (BGBS) জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেই সূত্রেই স্পেন সফরে যাচ্ছেন বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফরে সামিল হতে পারেন বাংলার শিল্প ও বণিক মহলের একটি প্রতিনিধি দল। সেই সঙ্গে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও শিল্প দফতরের কর্তারাও থাকতে পারেন প্রতিনিধি দলে।

কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যক্তিগত প্রয়োজনে বিদেশ ভ্রমণে গেলে কেন্দ্রের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু তা সরকারি কর্মসূচি হলে বিদেশ মন্ত্রককে জানাতে হয়। তাতে দুটি সুবিধা হয়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্রের সরকার চাইলে রাজ্যের মন্ত্রীর মাধ্যমে কূটনৈতিক দৌত্য চালাতে পারেন। আর দুই, সে দেশের ভারতীয় দূতাবাস প্রটোকল বাবদ লজিস্টিক সাপোর্ট দেয়।

তবে কেন্দ্রের সঙ্গে এ সব ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতা কিছুটা তিক্ত। একবার চিনের কুনমিং সফরে যাওয়ার অনুমতি চেয়েছিলেন মমতা। কিন্তু মোদী সরকার তাতে রাজি হয়নি। পরে একবার শিকাগোতে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাতেও আপত্তি জানিয়েছিল বিদেশ মন্ত্রক। তা ছাড়া অতীতে মমতার রোম ও নেপাল সফরেও বিদেশমন্ত্রক সায় দেয়নি। সাউথ ব্লক জানিয়েছিল, যে অনুষ্ঠানের জন্য তিনি যেতে চাইছেন তা মুখ্যমন্ত্রীর পদের জন্য সামঞ্জস্যপূর্ণ নয়।

এবার সেই বাধা আর রইল না। নবান্নের এক আমলার কথায়, মুখ্যমন্ত্রীর লক্ষ্য হল বাংলায় উৎপাদন ক্ষেত্রে বিদেশি লগ্নি টানার চেষ্টা করা। যাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। এটা ইতিবাচক যে ভারতের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই উৎপাদন ক্ষেত্রে বিদেশি লগ্নি আসা শুরু হয়েছে। চিন আর প্রেফার্ড ডেস্টিনেশন নয়। সেই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছে তৃণমূল সরকার।

আরও পড়ুন: সেপ্টেম্বরে মাদ্রিদে যাচ্ছেন মমতা, পরের বাণিজ্য সম্মেলনে থিম দেশ কি স্পেন!


```