Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

ঝাঁপ বন্ধ হল সিলিকন ভ্যালির, মার্কিন মুলুকে মন্দার ছায়া!

দ্য ওয়াল ব্যুরো: লেম্যান ব্রাদার্সের স্মৃতি উস্কে ফের ব্যাঙ্ক বন্ধ মার্কিন মুলুকে। দেউলিয়া ঘোষণার পর ঝাঁপ বন্ধ হল আমেরিকার (United States of America) সিলিকন ভ্যালি ব্যাঙ্কের। বিশ্বজুড়ে স্টার্ট আপ তথ্য প্রযুক্তিতে বড় প্রভাব পড়ার আশঙ্কা র

ঝাঁপ বন্ধ হল সিলিকন ভ্যালির, মার্কিন মুলুকে মন্দার ছায়া!

শেষ আপডেট: 13 March 2023 05:20

দ্য ওয়াল ব্যুরো: লেম্যান ব্রাদার্সের স্মৃতি উস্কে ফের ব্যাঙ্ক বন্ধ মার্কিন মুলুকে। দেউলিয়া ঘোষণার পর ঝাঁপ বন্ধ হল আমেরিকার (United States of America) সিলিকন ভ্যালি ব্যাঙ্কের। বিশ্বজুড়ে স্টার্ট আপ তথ্য প্রযুক্তিতে বড় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে, প্রশ্ন উঠেছে মার্কিন মুলুকের এত বড় জনপ্রিয় ব্যাঙ্কে তলে তলে যে কারচুপি হল তা কি টেরই পেল না হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থা।

আমেরিকার লগ্নি সংক্রান্ত গবেষণাকারী সংস্থা হল ‘হিন্ডেনবার্গ রিসার্চ’। কোনও সংস্থার শেয়ার বিক্রিতে গলদ রয়েছে কি না, কিংবা বাজার থেকে সংস্থাগুলি যে ঋণ নিচ্ছে তাতে স্বচ্ছতা বজায় রয়েছে কি না, এই ধরনের বিভিন্ন বিষয় যাচাই করে দেখে এই সংস্থা। ভারতে আদানি গোষ্ঠীর শেয়ারের কারচুপি ধরেছিল এই হিন্ডেনবার্গই। তাহলে সিলিকন ভ্যালির মতো ব্যাঙ্কে যে নয়ছয় হল তা কি বুঝতে পারল না হিন্ডেনবার্গ গ্রুপ, উঠছে সেই প্রশ্নই।

সিলিকন ভ্যালি আমেরিকার ষোড়শ বৃহত্তম ব্যাঙ্ক।  বিশ্বের বৃহত্তম কিছু টেক কোম্পানির ঋণদাতা সিলিকন ভ্যালি ব্যাঙ্ক ঝাঁপ বন্ধ করা বিশ্ববাজারে এর চরম প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি ব্যাঙ্ক স্টার্টআপ এবং ভেঞ্চার ক্যাপিটালের (VC) অর্থ সাহায্যে তৈরি টেক ওয়ার্ল্ডকে পরিষেবা দেয়। একইসঙ্গে ভিসি এবং প্রাইভেট ইক্যুইটি ফার্মগুলিকে একাধিক পরিষেবা প্রদান করে তারা। সূত্রের খবর, প্রযুক্তি ভিত্তিক স্টার্টআপগুলিতে বিনিয়োগের মাধ্যমে অল্প সময়ে বিপুল অর্থ সঞ্চয় করেছিল সিলিকন ভ্যালি ব্যাঙ্ক। কিন্তু মুদ্রাস্ফীতির হার কমাতে ফেডারেল রিজার্ভ গত বছর সুদের হার বাড়াতে শুরু করে, যার ফলে বন্ডের দর কমে যায়। ব্যাঙ্ক থেকে গ্রাহকেরা সঞ্চিত অর্থ তুলে নেন। গ্রাহকদের টাকার জোগান দিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নিজেদের শেয়ার বিক্রি করতে হয়। ফলে অচিরেই ব্যাঙ্কের ভাঁড়ারে টান পড়ে।

অনেকেই প্রশ্ন তুলেছেন, ব্যাঙ্কের শেয়ারে এত বড় ধস, এত বড় ক্ষতি, তা কীভাবে নজর এড়িয়ে গেল হিন্ডেনবার্গের। আর্থিক বিপর্যয় খুঁজে বার করা যে সংস্থার কাজ, তারা কী করছিল? বিভিন্ন সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে সরব হয়েছে হিন্ডেনবার্গ। আমেরিকার বৈদ্যুতিক ট্রাক নির্মাণকারী সংস্থা নিকোলা কর্পোরেশনের জালিয়াতি ধরে হইচই ফেলে দিয়েছিল হিন্ডেনবার্গ। সেখানে সিলিকন ভ্যালির দুর্নীতি নিয়ে হিন্ডেনবার্গ কুলুপ এঁটেছে। এর সঙ্গেও এ প্রশ্নও উঠেছে, ভারতের আদানি গোষ্ঠী নিয়ে এতটাই মেতে রয়েছে এই মার্কিন রিসার্চ সংস্থা, যে আর কিছু চোখেই পড়েনি তাদের।

শান্তনুর স্ত্রীর বুটিক ইডির আতস কাচের নীচে, পুলিশের বদলিতেও টাকা?


```