Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

Chandni Chowk: চাঁদনি চকের ঘিঞ্জি বাজারে আগুন, নেভাচ্ছে দমকলের ৫টি ইঞ্জিন, পুড়ে ছাই চারটি কাপড়ের দোকান

দ্য ওয়াল ব্যুরো: চাঁদনি চকের (Chandni Chowk) বাজারে আগুন লেগে গেল আজ, শুক্রবার ভোর রাতে! জানা গেছে, কাপড়ের দোকানে লাগে এই আগুন। পুড়ে গিয়েছে চারটি দোকান। হুলুস্থূল পড়ে যায় এলাকায়, খবর পেয়ে আসে দমকলের ৫টি ইঞ্জিন। সূত্রের খবর, সকাল পর্য

Chandni Chowk: চাঁদনি চকের ঘিঞ্জি বাজারে আগুন, নেভাচ্ছে দমকলের ৫টি ইঞ্জিন, পুড়ে ছাই চারটি কাপড়ের দোকান

শেষ আপডেট: 20 May 2022 03:02

দ্য ওয়াল ব্যুরো: চাঁদনি চকের (Chandni Chowk) বাজারে আগুন লেগে গেল আজ, শুক্রবার ভোর রাতে! জানা গেছে, কাপড়ের দোকানে লাগে এই আগুন। পুড়ে গিয়েছে চারটি দোকান। হুলুস্থূল পড়ে যায় এলাকায়, খবর পেয়ে আসে দমকলের ৫টি ইঞ্জিন।

সূত্রের খবর, সকাল পর্যন্ত আগুন নেভানোর কাজ করছে তারা। আশপাশের দোকান খালি করার চেষ্টা করছে। তবে এত ঘিঞ্জি বাজার এলাকা, আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েই যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাত তিনটে নাগাদ তাঁরা আগুন লাগতে দেখেন একটি দোকানে (Chandni Chowk)। কিছু ক্ষণের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকাানে। আগুনের লাগার খবর ছড়িয়ে পড়তেই বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসেন। খবর দেন দমকলে। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়।

কী কারণে আগুন লাগে তা এখনও জানা যায়নি। তবে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লাগতে পারে।

এসএসসি কেলেঙ্কারি নিয়ে তোলপাড়ের মধ্যেই ৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি শিক্ষা দফতরের


```