Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

কৃষিবিলের বিরোধিতায় মন্ত্রীর পদত্যাগ, বিজেপির সঙ্গ ছাড়বে কিনা ভাবছে অকালি দল

দ্য ওয়াল ব্যুরো : গত বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি বিলের বিরোধিতা করে মন্ত্রিত্ব ছাড়েন অকালি দলের নেত্রী হরসিমরত কৌর বাদল। এরপর তাঁর স্বামী তথা শিরোমণি অকালি দলের শীর্ষ নেতা সুখবীর সিং বাদল জানান, তাঁরা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-ত

কৃষিবিলের বিরোধিতায় মন্ত্রীর পদত্যাগ, বিজেপির সঙ্গ ছাড়বে কিনা ভাবছে অকালি দল

শেষ আপডেট: 18 September 2020 06:06

দ্য ওয়াল ব্যুরো : গত বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি বিলের বিরোধিতা করে মন্ত্রিত্ব ছাড়েন অকালি দলের নেত্রী হরসিমরত কৌর বাদল। এরপর তাঁর স্বামী তথা শিরোমণি অকালি দলের শীর্ষ নেতা সুখবীর সিং বাদল জানান, তাঁরা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে থাকবেন কিনা ভাবছেন। বিজেপির সবচেয়ে পুরানো জোটশরিকদের অন্যতম হল অকালি দল। সুখবীর সিং বাদল বলেন, কৃষি নিয়ে মন্ত্রিসভায় অর্ডিন্যান্স আসার সময় হরসিমরত কৌর বাদল তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি স্পষ্ট বলেছিলেন, পাঞ্জাবের মানুষ ওই অর্ডিন্যান্স নিয়ে উদ্বিগ্ন। এই ধরনের অধ্যাদেশ আনার আগে কৃষকদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। অকালি দল কিন্তু শুরুতে কৃষি বিলগুলি সমর্থন করেছিল। এসম্পর্কে প্রশ্ন করলে সুখবীর সিং বাদল বলেন, "আমরা সরকারি জোটের শরিক। সরকার কী ভাবছে আমরা চাষিদের জানিয়েছিলাম। চাষিরা যা ভাবেন, তাও আমরা সরকারকে জানিয়েছি।" অকালি দলের নেতার অভিযোগ, তাঁরা আপত্তি করা সত্ত্বেও সরকার ওই বিলের কিছুমাত্র পরিবর্তন করেনি। সুখবীরের কথায়, "দুঃখের কথা হল, সরকার কোনও পরিবর্তন ছাড়াই ওই বিল পেশ করেছে। যে সরকার কৃষকদের অধিকারের কথা বিবেচনা করে না, আমরা তাঁর শরিক হতে পারি না। আমরা দু'মাস ধরে সরকারকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু এই বিল আমরা মেনে নিতে পারি না।" সুখবীরকে প্রশ্ন করা হয়, অকালি দল কি এর পরে এনডিএ-তে থাকবে? তিনি বলেন, আমরা এনডিএ-র প্রতিষ্ঠাতা দলগুলির অন্যতম। কিন্তু এই পরিস্থিতিতে আমরা বৈঠকে বসব। আমাদের দলের কোর কমিটিতে সব সিদ্ধান্ত হয়। দেখা যাক, সেখানে কী সিদ্ধান্ত নেওয়া হয়। বিজেপির দাবি, তিনটি বিলের মাধ্যমে কৃষিক্ষেত্রে বড় ধরনের সংস্কার করা সম্ভব হবে। অন্যদিকে অকালিরা কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানায়, বিল নিয়ে কৃষকদের আপত্তির কথা বিবেচনা করা হোক। কিন্তু বিজেপি সেই আর্জিতে কান দেয়নি। অকালি দল জানিয়েছে, তারা সংসদে ওই বিলগুলির বিরুদ্ধে ভোট দেবে। গত বুধবার বিজেপি সভাপতি জে পি নড্ডা দাবি করেন, সরকার যে তিনটি বিল এনেছে, তা কৃষকদের শস্যের ভাল দাম পেতে সহায়তা করবে। এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে নড্ডা বলেন, কৃষকদের কল্যাণের কথা মাথায় রেখেই মোদী সরকার তিনটি বিল পেশ করেছে। ওই বিলগুলির মধ্যে আছে 'দি ফার্মার্স প্রডিউস অ্যান্ড কমার্স (প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন) বিল', 'দি ফার্মার্স (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রটেকশন) বিল' এবং 'দি এসেনশিয়াল কমোডিটিস (অ্যামেন্ডমেন্ট) বিল।' কংগ্রেস শুরু থেকেই তিনটি বিলের বিরোধিতা করে আসছে। নড্ডা বলেন, তারা স্রেফ রাজনীতি করতে চায়। বিরোধীদের নির্বাচনী ইস্তেহারেও বলা হয়েছিল, তারা ক্ষমতায় এলে এই ধরনের বিল আনা হবে। এখন বিজেপি ওই বিলগুলি আনছে দেখে তারা বিরোধিতা করছে।

```