Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

লাগামছাড়া আগুনে ছাই হয়ে যাচ্ছে গোটা ক্যালিফোর্নিয়া! বিদ্যুৎবিচ্ছিন্ন ২০ লক্ষ মানুষ, ঘরছাড়া ১ লক্ষ

দ্য ওয়াল ব্যুরো: হু হু করে ছড়াচ্ছে দাবানল! হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। এই অবস্থায় বিপদ এড়াতে বিদ্যুৎ সংযোগ ও গ্যাসের লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হল ক্যালিফোর্নিয়ায়। রবিবার সরকার এই সিদ্ধান্ত নেওয়ার পরে ২০ লক্ষেরও বেশি মানুষ অন্ধকারে

লাগামছাড়া আগুনে ছাই হয়ে যাচ্ছে গোটা ক্যালিফোর্নিয়া! বিদ্যুৎবিচ্ছিন্ন ২০ লক্ষ মানুষ, ঘরছাড়া ১ লক্ষ

শেষ আপডেট: 27 October 2019 20:58

দ্য ওয়াল ব্যুরো: হু হু করে ছড়াচ্ছে দাবানল! হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। এই অবস্থায় বিপদ এড়াতে বিদ্যুৎ সংযোগ ও গ্যাসের লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হল ক্যালিফোর্নিয়ায়। রবিবার সরকার এই সিদ্ধান্ত নেওয়ার পরে ২০ লক্ষেরও বেশি মানুষ অন্ধকারে ডুবে গিয়েছেন। আগুন থেকে বাঁচতে উত্তর ক্যালিফোর্নিয়ায় ইতিমধ্যেই ঘর ছাড়তে হয়েছে প্রায় এক লক্ষ মানুষকে। জরুরি অবস্থা জারি করেছে সরকার। ক্যালিফোর্নিয়ায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা 'প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক' জানিয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ১০ লক্ষ পরিবার। ৩৬টি প্রদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানেও বিপর্যয় নেমে আসতে পারে। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এর আগে কখনও এত মানুষ একসঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হননি। ফলে দাবানল নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের এই বিশাল মাপের অসুবিধা নিয়েও সমস্যার মুখে প্রশাসন। সেই সঙ্গে ঘর ছেড়ে আসা মানুষদের নিরাপদ আশ্রয় দেওয়ার চিন্তা তো আছেই। এ সবের মধ্যেই আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়ায় আরও বেশি করে ছেয়ে গেছে ক্যালিফোর্নিয়ার আকাশ। এই অবস্থায় সান ফ্রান্সিসকোর উত্তরে উইন্ডসোর ও হেল্ডসবার্গ শহর থেকে আরও ৫০ হাজার বাসিন্দাকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। বিদ্যুৎ নেই। টেলিভিশন চলছে না, মোবাইল সেবা বন্ধ। বাইরের দুনিয়ার সঙ্গে কোনও যোগাযোগ নেই বললেই চলে। এই অবস্থায় পরিস্থিতি ঠিক কতটা খারাপ, কোন দিকটা নিরাপদ, কিছুই জানা সম্ভব হচ্ছে না স্থানীয় বাসিন্দাদের। ফলে আগে থেকে তেমন প্রস্তুতিও নিতে পারছেন না অনেকেই। হঠাৎই একদম কাছে আগুন চলে আসতে দেখে বিনা প্রস্তুতিতে পালাতে হচ্ছে বহু মানুষকে। বয়স্ক মানুষ ও শিশুদের নিয়ে বিপদে পড়ছেন অনেকে। আগুন নেভানোর জন্য কয়েক হাজার সরকারি কর্মী দিন-রাত এক করে কাজ করে চলেছেন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। কিন্তু প্রতি ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে বাতাস বইছে। এই তীব্র বাতাসে দ্রুত ছড়িয়ে পড়া দাবানল কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। লস অ্যাঞ্জেলেস ও সোনোমা কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় সরকার। ফলে চরম আতঙ্ক আর অনিশ্চয়তায় ভুগছেন ক্যালিফোর্নিয়াবাসী। সূত্রের খবর, একটি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা থেকে সূত্রপাত হয় আগুলের। যার জেরে ছড়িয়ে পড়ে দাবানল। এতেই ভুক্তভোগী লক্ষ-লক্ষ পরিবার।

```