Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

তদন্তে যুক্ত কোনও ব্যক্তির ছবি প্রকাশে নিষেধাজ্ঞা! রুজিরার মামলায় আর কী বলল হাইকোর্ট

তদন্তে যুক্ত কোনও ব্যক্তির ছবি প্রকাশে নিষেধাজ্ঞা! রুজিরার মামলায় আর কী বলল হাইকোর্ট

শেষ আপডেট: 17 October 2023 12:45

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি তদন্তে গত বুধবারই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা। তারপরই দেখা যায়, তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি। তাঁর আবেদন ছিল, গোপনীয়তার অধিকার খর্ব করা হচ্ছে। সংবিধান মেনে তাঁকে রক্ষাকবচ দেওয়া হোক! মঙ্গলবার সেই মামলার শুনানিতে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ইডি ও সংবাদমাধ্যমের ক্ষমতা বেঁধে দিলেন। 

কী নির্দেশ দিল হাইকোর্ট?

এদিন বিচারপতি ভট্টাচার্য বলেন, এবার থেকে যেকোনও ক্ষেত্রে 'সার্চ অ্যান্ড সিজার'-এর সময় লাইভ স্ট্রিমিং করা যাবে না। ইডি তার অভিযানের ব্যাপারে সংবাদমাধ্যমকে জানাতে পারবে না। মিডিয়াকে সঙ্গে করে নিয়ে ইডি কোনও তল্লাশি অভিযান করবে না। 

শুধু তাই নয়, বিচারপতি তাঁর অন্তর্বর্তীকালীন নির্দেশে বলেছেন, সার্চ অ্যান্ড সিজার'-এর সময় কোনও কিছুই প্রকাশ্যে আনা যাবে না। অভিযুক্ত হোক বা সন্দেহভাজন কিংবা সাক্ষী কারও ছবি সংবাদমাধ্যমে ব্যবহার করা যাবে না। 

ইডি ছাড়াও সংবাদমাধ্যমের এক্তিয়ার বেঁধে দিল হাইকোর্ট। বিচারপতি বলেন, 'চার্জশিট পেশ করার আগে মিডিয়া তদন্তের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তির ছবি প্রকাশ করতে পারবে না। কোনও ব্যক্তির বিরুদ্ধে যদি কোনও সংবাদমাধ্যমে মতামত প্রকাশ করা হয়, তবে তাতে প্রতিবেদকের নাম থাকবে। 

এই মামলার পরবর্তী শুনানি হবে পরের বছরের জানুয়ারিতে। ২০২৪ সালে ১ জানুয়ারি পর্যন্ত হাইকোর্টের এই নির্দেশ বহাল থাকবে।


```