Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

৫ টাকায় সোনা, সোনালি ধাতুতে বিনিয়োগের সুবর্ণ সুযোগ

দ্য ওয়াল ব্যুরো: সোনার দাম গত কয়েকদিন ধরে একটু কমছে। তবে গত কয়েক মাস ধরে করোনা মহামারীর মধ্যে সোনার দাম এক ভাবে বেড়েছে। আর এর একটাই কারণ, সোনার উপরে বিনিয়োগকারীদের ভরসা। বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণের মাঝে সুরক্ষিত বিনিয়োগের চাহিদা যত ব

৫ টাকায় সোনা, সোনালি ধাতুতে বিনিয়োগের সুবর্ণ সুযোগ

শেষ আপডেট: 27 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: সোনার দাম গত কয়েকদিন ধরে একটু কমছে। তবে গত কয়েক মাস ধরে করোনা মহামারীর মধ্যে সোনার দাম এক ভাবে বেড়েছে। আর এর একটাই কারণ, সোনার উপরে বিনিয়োগকারীদের ভরসা। বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণের মাঝে সুরক্ষিত বিনিয়োগের চাহিদা যত বেড়েছে, ততই বেড়েছে সোনার দাম। এখন কিছু কিছু ভ্যাকসিন তৈরির খবর মেলায় সোনার দাম একটু কমতির দিকে গেলেও আগামীতে তা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। তাই এটাই সোনায় বিনিয়োগের আদর্শ সময়।

আরও পড়ুন

অক্সফোর্ডের পরে ফাইজারের টিকা তৈরি হতে পারে ভারতে, কথা শুরু করল সরকার

শুধু আন্তর্জাতিক বাজারেই নয়, দেশীয় বাজারেও চলতি বছরে সোনায় বিনিয়োগে ৩৫ শতাংশ পর্যন্ত রিটার্ন মিলেছে। তবে এই সময়ে গয়না কেনা ঠিক নয় বলেই মনে করছেন বিনিয়োগকারীরা। বরং, সোনার বন্ড কেনাই বুদ্ধিমানের। ব্লুমবার্গের সাম্প্রতিক হিসেব বলছে, বিশ্বব্যাপী গোল্ড ইটিএফগুলির সম্মিলিত গোল্ড হোল্ডিং বা সোনার সঞ্চয়ের পরিমাণ চলতি বছরে ৩৩৬৫.৬ টন বা ৩০.৫ শতাংশ বেড়েছে। গোটা বিশ্বেই গোল্ড ইটিএফে লগ্নি করার ঝোঁক উত্তরোত্তর বাড়ছে। এর একটা সুবিধা হল, গয়না কেনার মতো এই ক্ষেত্রে এক সঙ্গে অনেক টাকা বিনিয়োগ করারদরকার হয় না। এছাড়াও চুরি, ছিনতাইয়ের ভয়ও থাকে না। ইক্যুইটি মিউচুয়াল ফান্ড, বিভিন্ন সংস্থার শেয়ার, সরকারি ঋণপত্র যেমন কেনা হয়, তেমনই গোল্ড ইটিএফে সোনা কেনা হয়। গোল্ড ইটিএফকে অনেকে তাই পেপার গোল্ডও বলে থাকে। ওই সোনা জমিয়ে রাখা হয় কোনও কাস্টোডিয়ান ব্যাঙ্কের কাছে। একবারে অনেক টাকা না থাকলেও তাই সোনা কেনা এখন সহজ। মাত্র ৫ টাকা দিয়েই সোনার বন্ড কেনার সুযোগ নিয়ে এসেছে অ্যামাজন। ই-কর্মাস সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ফিনান্সিয়াল সার্ভিস সম্প্রতি অ্যামাজেন পে গ্রাহকদের জন্য ডিজিট্যাল গোল্ড বিনিয়োগ পরিষেবা- ‘গোল্ড ভল্ট’ লঞ্চ করেছে। এই পরিষেবার জন্য অ্যামাজন সেফগোল্ডের সঙ্গে ব্যবসায়িক জুটি বেঁধেছে। অ্যামাজন পে-এর এই নয়া পরিষেবার মাধ্যমে গ্রাহকেরা ন্যূনতম মাত্র ৫ টাকায় ডিজিটাল সোনা কিনতে পারবেন‌ বলে জানানো হয়েছে। ৫ টাকা থেকে শুরু করে এই ডিজিটাল প্ল্যাটফর্মে যে কোনও মূল্যের ৯৯.৫ শতাংশ খাঁটি সোনা কিনতে ও বিক্রি করতে পারবেন। আলাদা করে সুরক্ষার জন্য কোনও ডিজিটাল লকার ভাড়া নেওয়ার দরকার পরবে না। এটা অবশ্য নতুন নয়। এর আগে পেটিএম, গুগল পে, মোবিকুইক এই সুবিধা দিয়েছে গ্রাহকদের। পেটিএম, গুগল পে এবং ফোনপে থেকে গ্রাহকরা চাইলে ১ টাকার বিনিময়েও সোনা কিনতে পারেন। গত অক্ষয় তৃতীয়ার পরে নয়ডা কেন্দ্রীক পেটিএম জানায়, তাদের প্লাটফর্ম থেকে ৩৭ কেজি ডিজিটাল সোনা বিক্রি হয়েছে ওই উৎসবে। সেই সময়ে ১০০ কেজি ডিজিটাল সোনা বিক্রি করে বেঙ্গালুরুর ফোনপে। ফ্লিপকার্টের সংস্থা ফোনপে আরও জানায় যে, গত বছরের তুলনায় এবার ডিজিটাল সোনা বিক্রি ১২৫ শতাংশ বেড়েছে।

```