Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

সিগন্যাল না মেনে ছোটার সময় হাওড়ায় সাইকেল ও বাইকে ধাক্কা দিল বাস, জখম ৬

দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা প্রায় আধঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, পুলিশের নজরদারি না থাকায় এমন ঘটনা।

সিগন্যাল না মেনে ছোটার সময় হাওড়ায় সাইকেল ও বাইকে ধাক্কা দিল বাস, জখম ৬

প্রতীকী ছবি

শেষ আপডেট: 29 April 2025 11:31

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা জাতীয় সড়কে। নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় জখম হলেন ছ'জন পথচারী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে একটি বেসরকারি বাস হাওড়ার দিকে যাচ্ছিল। খাঁপাড়া মোড়ে ট্র্যাফিক সিগন্যাল না মেনে ছোটার সময়  দুটি সাইকেল ও দুটি বাইককে ধাক্কা মারে। ঝিখিরা-হাওড়া রুটের ওই বাসের ধাক্কায় মোট ছ'জন আহত হন।

আহতদের মধ্যে এক মহিলা-সহ তিনজনের আঘাত গুরুতর। তাঁদের গাববেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকি যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা প্রায় আধঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, পুলিশের নজরদারি না থাকায় অনেক সময় এখানে সিগন্যাল না মেনেই ছোটে বিভিন্ন যানবাহন। এদিনের ঘটনা তারই জের। বিক্ষোভের জেরে থমকে যায় জাতীয় সড়ক। সকালবেলাতেই তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং যান চলাচল স্বাভাবিক করে। চালক-সহ বাসটিকে আটক করেছে পুলিশ।


```