দ্য ওয়াল ব্যুরো : সাংবাদিক শুজাত বুখারি হত্যার ষড়যন্ত্র হয়েছিল পাকিস্তানে। জম্মু-কাশ্মীর পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, আমাদের কাছে নির্দিষ্ট প্রমাণ আছে, পাকিস্তানে বসেই জঙ্গিরা ঠিক করেছিল, 'রাইজিং কাশ্মীর' সংবাদপত্রের সম্পাদক বুখারিকে হত্যা করা হবে। ঈদের দু'দিন আগে লস্কর ই তৈবার তিন জঙ্গি সেই ষড়যন্ত্র কার্যকর করে।
কাশ্মীর জোনের পুলিশের ইন্সপেক্টর স্বয়ম প্রকাশ বলেন, বুখারি ও তাঁর দুই দেহরক্ষী যেখানে খুন হয়েছিলেন সেখানে দুটি মোবাইল ফোন পেয়েছে পুলিশ। এছাড়াও খুনিদের বিরুদ্ধে আরও কয়েকটি প্রমাণ পাওয়া গিয়েছে।