Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

জলে কুমির ডাঙায় সিংহ! বাঁচল কী ভাবে বুনো মোষ, দেখুন গায়ে কাঁটা দেওয়া ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: সিংহের মুখে পড়ে গিয়েছিল সে। বাঁচার জন্য জলে নেমে পড়ে ভয়ে। কিন্তু সেখানে তো আর এক বিপদ! ওত পেতে বসে আছে কুমির! একটা নয়, এক ঝাঁক। মুখের সামনে জ্যান্ত  শিকার পেয়েই ঝাঁপিয়ে পড়ল তার উপর! কিন্তু সে-ও হাল ছাড়বে না, সাঁ

জলে কুমির ডাঙায় সিংহ! বাঁচল কী ভাবে বুনো মোষ, দেখুন গায়ে কাঁটা দেওয়া ভিডিও

শেষ আপডেট: 17 April 2019 15:30

দ্য ওয়াল ব্যুরো: সিংহের মুখে পড়ে গিয়েছিল সে। বাঁচার জন্য জলে নেমে পড়ে ভয়ে। কিন্তু সেখানে তো আর এক বিপদ! ওত পেতে বসে আছে কুমির! একটা নয়, এক ঝাঁক। মুখের সামনে জ্যান্ত  শিকার পেয়েই ঝাঁপিয়ে পড়ল তার উপর! কিন্তু সে-ও হাল ছাড়বে না, সাঁতরে বাঁচিয়ে নিল নিজেকে, ফের উঠল ডাঙায়। এবার আর সিংহ একা নয়, গোটা সিংহ পরিবার অপেক্ষা করছে তার জন্য। সে অবশ্য এবার অন্য উপায় নিল, সিংহের মুখে পড়ার আগেই পাল্টা তাড়া করল তাদের। শেষমেশ এক রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষে প্রাণে বাঁচল সে। দিন কয়েক আগে, দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে একটি বুনো মোষের এই অভূতপূর্ব লড়াই এবং বেঁচে যাওয়ার দৃশ্যটি ক্যামেরায় বন্দি করেন এক ট্যুর গাইড ঠুলি খুমালো। গায়ে কাঁটা দেওয়া এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোজ করতেই তা ভাইরাল হয়ে যায় কিছু ক্ষণে। এখনও পর্যন্ত ২৫ লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। লাইক-শেয়ার করেছেন অসংখ্য নেটিজেন। ভিডিওটিতে প্রথমে দেখা যায়, এক দল হরিণকে তাড়া করছে এক ঝাঁক সিংহ। প্রাণভয়ে ছুটছে হরিণগুলি, তাদের ধাওয়া করছে হিংস্র সিংহ। হঠাৎই সিংহগুলির মনোযোগ কেড়ে নেয় জলের ধারে দাঁড়িয়ে থাকা একটি একলা মোষ। হরিণের ঝাঁককে ধাওয়া করার বদলে, সিংহগুলি বোধ হয় মনে করে, মোষটিকে শিকার করাই বেশি ভাল হবে। এগিয়ে আসে একটি সিংহ। এ দিকে পালাতে না পেরে, বিপদ বুঝে, প্রাণে বাঁচতে সটান জলে নেমে পড়ে মোষটি। কিন্তু সে বেচারা সম্ভবত জানত না, 'জলে কুমির, ডাঙায় বাঘ' প্রবাদ বাক্য। এ ক্ষেত্রে কেবল বাঘের বদলে সিংহ। জলে পড়তেই এত্ত বড় চোয়াল খুলে মোষটির দিকে তেড়ে আসে একটি হিংস্র কুমির। দেখুন সেই হাড় হিম করা ভিডিও। https://www.facebook.com/TopWildAnimals/videos/310464439634750/
জলে কুমীরের মুখে পড়ার পরে মোষটি বুঝতে পারে, ডাঙার থেকেও জল বেশি ভয়ঙ্কর। ডাঙায় তবু তার সিংহের সঙ্গে লড়ার সুযোগ রয়েছে, জলে সেটাও সম্ভব হবে না। প্রাণ দিতে হবে কুমিরের মুখে। ফলে খুব তাড়াতাড়ি, সাঁতার কেটে, নিজেকে বাঁচিয়ে ডাঙায় উঠে পড়ে মোষটি। তবে এবার আর অসহায় হয়ে পালানো নয়, সে সিংহটিকে পাল্টা ধাওয়া করার পথ নেয়। এখন একটা নয়, বেশ কয়েকটি সিংহ জড়ো হয়েছে। এমন সময়েই হঠাৎই চলে আসে মোষটির বন্ধুরা। অর্থাৎ গোটা মোষের বাহিনী এসে হাজির হয়। মোষ বাহিনীর পাল্টা তাড়ায়, পালায় সিংহেরা। আর ঝাঁকে মিশে যায় সেই একলা হয়ে যাওয়া মোষটিও। অরণ্য কর্তৃপক্ষ পরে জানান, যদি মোষটি ধরাও পড়ে যেত সিংহের কাছে, তবুও সম্ভাবনা ছিল, মোষটি শিং দিয়ে গেঁথে ফেলতে পারত সিংহকে। সিংহের কাছে মোষ মোটেই খুব একটাসহজ শিকার নয়। তবে এ ক্ষেত্রে একাধিক সিংহের মুখে কী ঘটত, বলা যায় না। তাই বেগতিক দেখে মোষটিই সম্ভবত 'ডিসট্রেস কল' দিয়েছিল, যা শুনে ছুটে আশে গোটা মোষের ঝাঁক।

```