Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীর শ্যালক কংগ্রেসে, অস্বস্তিতে বিজেপি

দ্য ওয়াল ব্যুরো : আগামী ২৮ নভেম্বর বিধানসভা ভোট হবে মধ্যপ্রদেশে । তার আগে শনিবার মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের শ্যালক সঞ্জয় সিং যোগ দিলেন কংগ্রেসে । শুক্রবারই কংগ্রেসের এক প্রাক্তন সাংসদ বিজেপিতে যোগ দিয়েছিলেন। শনিবার মুখ্যমন্ত্রীর শ্যালক

মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীর শ্যালক কংগ্রেসে, অস্বস্তিতে বিজেপি

শেষ আপডেট: 3 November 2018 12:01

দ্য ওয়াল ব্যুরো : আগামী ২৮ নভেম্বর বিধানসভা ভোট হবে মধ্যপ্রদেশে । তার আগে শনিবার মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের শ্যালক সঞ্জয় সিং যোগ দিলেন কংগ্রেসে । শুক্রবারই কংগ্রেসের এক প্রাক্তন সাংসদ বিজেপিতে যোগ দিয়েছিলেন। শনিবার মুখ্যমন্ত্রীর শ্যালককে দলে টেনে কংগ্রেস তারই জবাব দিল বলে পর্যবেক্ষকদের ধারণা। শিবরাজ সিং চৌহানের স্ত্রী সাধনা সিংয়ের ভাই সঞ্জয়।  তিনি শনিবার দিল্লিতে মধ্যপ্রদেশ কংগ্রেস প্রধান কমলনাথ ও কংগ্রেসের প্রচার কমিটির নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন।  পরে সাংবাদিকদের বলেন, মধ্যপ্রদেশে ১৩ বছর ধরে শিবরাজ মুখ্যমন্ত্রী হয়ে আছেন। এখন আর তাঁকে দরকার নেই। তাঁর বদলে দরকার কমল নাথকে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যেভাবে টিকিট বিলি করছে, তাতেই ক্ষুব্ধ হয়েছেন সঞ্জয়।  তাঁর দাবি, বিজেপি ক্রমশ পরিবারতন্ত্রের দিকে ঝুঁকছে। যাঁরা নামদার, বড় নেতাদের ছেলেমেয়ে, তাঁদেরই টিকিট দেওয়া হচ্ছে।  যাঁরা কামদার, দলের জন্য দিনরাত খাটেন, তাঁরা অবহেলার শিকার। বিজেপি সূত্রের খবর, সঞ্জয় চেয়েছিলেন তাঁকে গোন্ডিয়ার নিকটবর্তী বালাঘাট কেন্দ্র থেকে দাঁড়াতে দেওয়া হোক।  সেখান থেকে দাঁড়াতে না পেরেই বিদ্রোহ করেছেন। মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত বলেন, আমরা বিজেপিকে মুখের মতো জবাব দিয়েছি। শুক্রবার তাদের দলে যোগ দিয়েছেন আমাদের প্রাক্তন এমপি প্রেমচাঁদ গুড্ডু। বিজেপির মুখপাত্র রজনীশ আগরওয়াল বলেন, এতে আমাদের দলের ওপরে কোনও প্রভাব পড়বে না।  এটা মিডিয়ার কাছে বড় খবর হতে পারে, আমাদের কাছে নয়।

```