
শেষ আপডেট: 2 August 2023 13:45
দ্য ওয়াল ব্যুরো: মহিলা বিশ্বকাপের (Womens World Cup) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল ব্রাজিল (Brazil)। তারা বুধবার জামাইকার বিরুদ্ধে গোল শূন্য ড্র করায় ছিটকে গেল টুর্নামেন্ট থেকে।
ব্রাজিলের বিদায়ে স্বপ্নভঙ্গ হল কিংবদন্তি ফুটবলার মার্তার (Marta)। যিনি মহিলাদের ফুটবলের মহারানি। এত বড় তারকা হয়েও যিনি বিশ্বসেরা ট্রফি ছুঁতে পারলেন না।
গতদিন সাংবাদিক সম্মেলনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে চোখের জল ফেলেছিলেন। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন তাঁর আর ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে, দেখা হবে না।
এদিন ৮১ মিনিটে বদলি হিসেবে উঠে যাওয়ার পর ডাগআউটে বসেই চিৎকার করে সতীর্থদের তাতিয়েছেন। সতীর্থরাও চেয়েছিলেন মার্তার হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দিতে। কিন্তু ব্রাজিল সারা ম্যাচে ৭৩ শতাংশ বল দখল রেখেও কাজের কাজ কিছুই করে উঠতে পারেননি। ১৭টি তার মধ্যে গোলের সুযোগ পেয়েছিল, সেটি থেকে সুবিধে নিতে পারেনি। যা হওয়ার তাই হয়েছে।
খেলা শেষে চোখের জল ফেলেছেন ব্রাজিল মহিলা ফুটবলের মহানক্ষত্র। যিনি ফিফার পুরস্কার পেয়েছেন বহুবার। অথচ ২০০৭ বিশ্বকাপে রানার্স হওয়াটাই তাঁর দেখা সেরা পারফরম্যান্স ব্রাজিলের।
ম্যাচটি জিততেই হবে, এমন অঙ্ক নিয়ে খেলতে নেমে জামাইকা ড্র করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। তারা ফ্রান্সের সঙ্গে পরের রাউন্ডে খেলবে।
ফের সঙ্কট! ক্লাবগুলির চিঠি ফেডারেশনকে, গেমসে সুনীলদের খেলা নিয়ে জটিলতা
ব্রাজিলের বিরুদ্ধে বাস পার্কিং কৌশল নিয়েছিল আফ্রিকার দলটি। তারা এই কাজে সফল। ব্রাজিল বারবার আক্রমণে গিয়েও গোলের পথ খুঁজে পায়নি। তাই মার্তার বিদায় হল করুণভাবেই। তিনি আর ব্রাজিলের হয়ে বিশ্বকাপে নামবেন না। দেশের হয়ে ষষ্ঠ বিশ্বকাপ খেলেই সরে গেলেন ৩৭ বছরের তারকা, যাঁর মোট গোল বিশ্বকাপে ১৭টি। এটিও এক মহানজির।